নিজস্ব প্রতিবেদক:জেলাব্যাপি যুবদলের কার্যক্রম আরো গতিশীল এবং সমস্যা চিন্থিত করে সেগুলো সমাধানের লক্ষে শনিবার সকালে কর্মী সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা যুবদলের আয়োজনে নগরীর মারোপাড়াস্থ্য বিএনপি দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন। জেলা যুবদলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটিরর সহ-সভাপতি ও রাজশাহী বিভাগীয় টিম লিডার রব্বানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নিবাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি মোছাব্বির হোসেন সঞ্জু, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রতন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক এ.এইচ.এম ওবায়দুর রহমান সুইট, যুবদল কেন্দ্রীয় নিবাহী কমিটির সহহ-সাংগঠনিক সম্পাদক মাসুদুল হক, রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটন ও রাজশাহী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফায়সাল সরকার ডিকো।

আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিলন প্রামানিক, হাকিম খান, রবিউল ইসলাম কুসুম, কে.এইচ রানা, সাদ্দাম হোসেন, শাহনেওয়াজ খুরশীদ রিজভী, সাব্বির আহম্মেদ মুকুট ও লতিফুর রহমান সাগরসহ জেলা যুবদলের বিভিন্ন থানা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল নেতৃবৃন্দ। সভায় উপস্থিত নেতৃবৃন্দ আগত নেতৃবৃন্দের কথা শোনেন এবং সমাধান পূর্বক দলের হায়ে কাজ করার আহবান জানান।