সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

লবিষ্ট নিয়োগ করে বেগম জিয়া ‘মাদার অব ডেমোক্রেসি হিরো’ সম্মাননা পাননি:শাহীন শওকত

  • প্রকাশ সময় রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৭২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি, গণতন্ত্রের মা তিন বারের সফল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোন প্রকার লবিষ্ট বা দালালী করে ‘মাদার অব ডেমোক্রেসি হিরো’ সম্মাননা পাননি। তিনি তাঁর ভাল কর্মের জন্যই তিনি এই সম্মাননা পেয়েছেন। রোববার নগরীর মালোপাড়াস্থ্য বিএনপি দলীয় কার্যালয়ে বিকেল ৪টায় কৃষক দল রাজশাহী জেলা আহবায়ক কমিটির আায়োজনে সাংগঠনিক সভা, দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত এই কথা গুলো বলেন।


তিনি বলেন, স্বৈরাচার এরশাদ সরকারের কবল থেকে দেশকে রক্ষা করতে এবং গণতন্ত্র পুণরুদ্ধার করতে বেগম জিয়া রান্না ঘর থেকে বেড়িয়ে এসে ছিলেন। তিনি নিজের জীবনের এবং পরিবারের সদস্যদের কি হবে সে চিন্তা না করে একজন সাধারণ নারী হয়ে রাজপথে নেমে এসেছিলেন গণতন্ত্র রক্ষা করার জন্য। শহীদ প্রেসিডেন্ট যেমন দেশকে ভালবেশে এবং দেশের মানুষের কথা চিন্তা করে নিজের ও পরিবারের জীবন বাজি রেখে স্বাধীনতার ঘোষনা করেছিলেন। তাঁর স্বাধীনতার ঘোষনার মধ্যে দিয়েই এ দেশ স্বাধীন হয়। স্বাধীনতা পরবর্তী সময়ে দেশে রাহাজানী, খুন, ধর্ষন, চুরি, ডাকাতী ও পর্যায়ক্রমে দুর্ভিক্ষ শুরু হয় বলে জানান তিনি।
প্রধান অতিথি বলেন ১৯৭৪ সালের দুর্ভিক্ষে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মরে যায়। অনেক নারী কাপড় না পেয়ে নেট দিয়ে নিজের লজ্জাস্থান ঢাকেন। খাবার না পেয়ে মানুষ নিজের সন্তানকে বিক্রি করে দিয়েছিলো। এখন আবার দেশ সেই পর্যায়ে যেতে শুরু করেছে। দেশের খাবারের হাহাকার পরে গেছে। টিসিবি ও নায্যমূল্যে দোকানে সাধারণ মানুষের উপচে পরা ভীর লেগে গেছে।
প্রধান অতিথি বলেন, দেশ যখন অন্ধকারে নিমজ্জিত হয়েছিলো এবং খাবার না পেয়ে মানুষ মারা যাচ্ছিলো ঠিক সে সময়ে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট পরবর্তী সময়ে দেশের জনগণ মেজর জিয়াউর রহমানকে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসান। তিনি ক্ষমতায় বসে জনগণকে দুর্ভিক্ষের কবল থেকে রক্ষা করতে কৃষির উপর নজর দেন এবং কৃষিতে ভুর্তকী দেন। পানির জন্য খাল খনন ও গভীর নলকুপের ব্যবস্থা করেন। এসবের ফলে কৃষিতে বিপ্লব ঘটতে শুরু করে। আর এই কৃষকদের স্বার্থ রক্ষা এবং কৃষকদের কথা কেন্দ্রে তুলে ধরার জন্য জাতীয়তাবাদী কৃষক দল গঠন করেন। এই দল এখনো কৃষকদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন শাহীন শওকত।

প্রধান বক্তা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাইদ চাঁদ বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অসামান্য অবদানের জন্য বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী, আপোসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি হিরো’ সম্মাননা দিয়েছে কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও)। তিনি বলেন, বেগম জিয়া এমন একজন নেত্রী তাঁকে কোন কিছু জোর নিতে হয়না। তাঁর কর্মের কারনেই দিয়ে থাকে। তেমনি কানাডিয়ান একটি অগানাইজেশন এ সম্মাননা দিয়েছে। তিনি আরো বলেন, দেশে এখন স্বৈরাচার ও বাকশালী সরকার রাজস্ব করছে। এই সরকারকে পতন করতে হলে দালালী ছেড়ে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে বলে উল্লেখ করেন।

কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা কৃষকদলের আহবায়ক আল আমিন সরকার টিটুর সভাপতিত্বে এবং সদস্য সচিব নাজমুল হক এর উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব বিশ্বনাথ সরকার, সদস্য গোলাম মোস্তফা মামুন ও তোফায়েল হোসেন রাজু, পবা উপজেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক মোজাফফর হোসেন, আব্দুল হালিম, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মেসবাউল দুলু, আশরাফুল আলম প্রিন্স, আব্দুল মান্নাফ, সেরাজুল ইসলাম ও রফিকুল ইসলাম রফিক।

এছাড়াও জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম ও সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান, জেলা শ্রমিক দলের সভাপতি রোকনুজ্জামান আলম, মহিলা দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি ও জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সৈয়দা রুমেনা হোসেন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরফিন কনকসহ রাজশাহী জেলার বিভিন্ন থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কৃষক দলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, আহবায়ক, যুগ্ম আহবায়ক ও সদস্য সচিবগণসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin