সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপিত

  • প্রকাশ সময় রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫২০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: “গুণগত পরিসংখ্যান উন্নত জীবনের সোপান“ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন আয়োজনে বোববার রাজশাহীতে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২২ উদযাপিত হয়। বিভাগীয় ও জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে বিভাগীয় কমিশনার কার্যালয় সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। জেলা প্রশাসক আব্দুল জলিল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউুল্লাহ্ (এনডিসি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জিয়াউল হক।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, পরিসংখ্যানকে কোনোভাবেই অবজ্ঞা করা যায় না। পৃথিবীর ছোট-বড় সকল দেশ পরিসংখ্যানকে বিবেচনায় নিয়েই নিজেদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তৈরি করে। তাই বিভিন্ন জরিপ কাজে তথ্য সংগ্রহে গাছাড়া ভাব দেখানো চলবে না। গাছাড়া ভাব দেখালে ভয়াবহ বিপর্যয় ঘটে যেতে পারে।

আমাদের ভিশন ২০২১ অর্জনের বিষয়টি তুলে ধরে বিভাগীয় কমিশনার বলেন, ২০৪১ সালে উন্নত দেশ হওয়ার লক্ষ্য এখন আর কোনো স্বপ্ন নয়। আমরা ২০৩০ সালের এসডিজি অর্জন করব, ২০৪১ সালের উন্নত দেশ হওয়ার লক্ষ্যও পূরণ করব। এ লক্ষ্য পূরণে তিনি পরিসংখ্যান ব্যুরোকে সঠিক পরিসংখ্যান দিয়ে সহযোগিতার আহ্বান জানান।

জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ আলোচনা সভায় অংশগ্রহণ করেন। এর আগে বিভাগীয় কমিশনার ও অন্যান্য অতিথিবৃন্দ বেলুন উড়িয়ে পরিসংখ্যান দিবসের শুভসূচনা করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin