নিজস্ব প্রতিবেদক: নানা আয়োজনে রোববার রাজশাহীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের দিনটিকে জাতীয় দিবস হিসেবে দ্বিতীয়বারের মত যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সারওয়ার হোসেন পলাশের নেতৃত্বে দিবসটি যথাযথ মর্যাদায় পালণ করা হয়।
এ লক্ষে সকাল ১০টায় রাজশাহী কলেজে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পণ। পরে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা মহান মুক্তিযুদ্ধে ৭ই মার্চের গুরুত্বের কথা তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুন,সুরুজ, সিজর ও সরিফসহ স্বেচ্ছাসেবক লীগ রাজশাহী জেলার অন্যান্য নেতৃবৃন্দ।