নিজস্ব প্রতিবেদক: ‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে রাজশাহীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। দিবস উপলক্ষে সকাল সাড়ে ৯টায় নগরীর আলুপট্টির মোড় থেকে বর্ণাঢ্য র্যালি নিয়ে তারা সাহেব বাজার জিরো পয়েন্টে এসে শেষ করে। সেখানে তারা মানববন্ধন করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা, সাধারণ সম্পাদক সাগরীকা খান, সহ-সাধারণ সম্পাদক জয়িতা পলি, কোষ্যাধ্যক্ষ জুিল, বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোস্তফা সরকার বিজলী, প্রকল্পের ফিনান্স অফিসার মোস্তাক আহম্মেদ ও প্রোগ্রাম অফিসার রায়হানসহ অন্যান্য তৃতীয় লিঙ্গের জনগণ উপস্থিত ছিলেন।