নিজস্ব প্রতিবেদক: ‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে মঙ্গলবার বিশ্বব্যাপি আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়। ব্র্যাকের আয়োজনে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় মাধ্যমে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর সহযোগিতায় নারীর অগ্রযাত্রায় সহাসী ভূমিকা রাখার জন্য দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনাকে সম্মাননা স্মারক প্রদান করে বিশেষভাবে সম্মাণীত করা হয়।
সম্মাননা স্মারক প্রাপ্তি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তৃতীয় লিঙ্গের মানুষ হওয়ায় পূর্বে নিজ বাড়ি ও সমাজে তার স্থান হয়নি। বহুকষ্টে তিনি দিনাদিপাত করেছেন। কিন্তু কোনভাবেই তিনি হাল ছাড়েননি। তিনি তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠিকে বাঁচাতে এবং তাদের আর্থ-সামাজিক উন্নয়ন ও সমাজে প্রতিষ্ঠা করতে দিনরাত শ্রম দিয়ে চলছেন। এই জনগোষ্ঠির মানুষকে সমাজের একটি অংশ হিসেবে প্রতিষ্ঠা করতে তিনি দিনের আলো হিজড়া সংঘের সাথে যুক্ত হন। পরে তিনি সভাপতির দায়িত্ব পান। এখন তিনি স্বপদে বহাল রয়েছেন।
তিনি আরো বলেন, সম্মাননা পাওয়ায় অত্র জনগোষ্ঠির প্রতি আরো বেশী দায়িত্ব বাড়িয়ে দিলো। যতদিন বাঁচবেন ততদিন তিনি তৃতীয় লিঙ্গের জনগণের অধিকার আদায়ে সংগ্রাম ও কাজ করে যাবেন বলে জানান মোহনা। এই সম্মাননা প্রদান করায় ব্র্যাককে ধন্যবাদ জানান।
স্মারক প্রদান অনুষ্ঠানে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল। ব্র্যাক রাজশাহী জেলা সমন্বয়ক মহসিন আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) কল্যাণ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মারিয়া পেরেরা ও মহিলা বিয়ষক অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক শবনম শিরিন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্র্যাক সেলফ কর্মসূচীর জোনাল ম্যানেজার সুফিয়া খাতুন। উপস্থিত ছিলেন আঞ্চলিক সমন্বয়কারী ফারজানা পারভীন, আঞ্চলিক ব্যবস্থাপক কৌশিক বিশ্বাস ও বিএলডি এর ম্যানেজার আব্দুর রাজ্জাক। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেন্ডার জাস্টিস এন্ড এন্ড ডাইভারসিটি প্রকল্পের আঞ্চলিক ম্যানেজার মেহেদী হাসান। এছাড়াও বিভিন্ন সংগঠনের নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।