নিজস্ব প্রতিবেদক:পবিত্র ওমরাহ হজ পালনে যাচ্ছেন বাংলাদেশ ফটোজার্নালিস্টস এ্যাসোসিয়েশন রাজশাহী শাখার সদস্য ,দৈনিক সমকাল পত্রিকার রাজশাহী ব্যুরোর ফটোসাংবাদিক ও দৈনিক সোনার দেশ পত্রিকার ফটোসাংবাদিক শরিফুল ইসলাম তোতা। তিনি গত মঙ্গলবার ঢাকায় যান।
বুধবার ( ৯ মার্চ) সকালে ঢাকায় করোনা পরীক্ষা করান তিনি। ফটোসাংবাদিক তোতা, তার মা ও স্ত্রী পবিত্র ওমরা হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাচ্ছেন। সুষ্ঠভাবে হজ সম্পন্নের লক্ষ্যে সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি। বৃহস্পতিবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টায় হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বিমান যোগে বাংলাদেশ ত্যাগ করে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবেন। তিনি ওমরা হজ শেষে আগামি ২৩ মার্চ দেশে ফিরবেন বলে জানা গেছে। তোতার স্ব-পরিবারের জন্য সুষ্ঠভাবে হজ সম্পন্নের লক্ষ্যে সকলের কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক সামাদ খান।
সহ-সভাপতি শহিদুল ইসলাম দুখু , যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন খান , কোষাধ্যক্ষ মিলন শেখ , সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান মুকুল , প্রচার সম্পাদক আজম খান, নির্বাহী সদস্য আলী এহসান তুহিন, নির্বাহী সদস্য রাশেদুর রহমান রাসেল, সদস্য কবীর তুহিন , ফরিদ আক্তার পরাগ, সোহাগ আলী , কাবিল হোসেন, মুক্তার হোসেন, সোহরাব হোসেন সৌরভ ,শামিউল ইসলাম শামীম, আব্দুল মোমিন ওয়াহিদ হীরু।