সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

নিত্যপ্রয়োজনীয় পন্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে রাজশাহী মহানগর যুবদলের দলের বিভাগীয় সমাবেশ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৫২৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর যুবদলের আয়োজনে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় বিদ্যুৎ,গ্যাস, পানি, চাল, ডাল ও তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন উর্ধ্বগতি ও সীমাহীন দুর্নীতির প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের পূর্বে তারা বিক্ষোভ মিছিল করেন। মহানগর যুবদল নেতৃবৃন্দ মিছিল বের করে মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজশাহীর ঐতিহাসিক ভূবনমোহন পার্কে এসে করেন। সেখনেই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইউসুফ বিন জলিল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জাকির হোসেন সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শাফিক, বজলুল হক মন্টু ও জয়নুল আবেদীন শিবলী, যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন।

মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি ও সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম জনিরর সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল আলম সমাপ্ত, স্বেচ্চাসেবক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর স্বেচ্চাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন, জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান স্বজন, সিনিয়র যুগ্ম আহবায়ক ফায়সাল সরকার ডিকো।

আরো উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুবদলের সভাপতি বায়জিদ হোসেন পলাশ, সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি আব্দুল জব্বার বাবু ও সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুুরাদ, চাঁপাইনবাগঞ্জ জেলা যুবদলের সভাপতি তবিউল ইসলাম আরিফ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন অনু, রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি ও সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান সৌরভসহ বিভাগের বিভিন্ন জেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন ও রাজশাহী মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের বিএনপি, যুবদল ও অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশে এখন হাহাকার চলছে। প্রতিদিন নিত্যপন্যের দাম লাগামহীনভাবে বেড়ে চলছে। সরকারের পক্ষ থেকে রোজার আগে ও রোজার মধ্যে নিত্যপন্যের আর কোন দাম বাড়বেনা বলে ঘোষনা দেয়ার পর থেকে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্যপন্যের দাম। একটু কম দামে পন্য কেনার আশায় টিসিবির ট্রাকের সামনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে বেশীর ভাগ মানুষ পণ্য পাচ্ছেনা। এই লাইনে শুধু নিম্নবিত্ত নয় সকল শ্রেণির মানুষ রয়েছে। এ অবস্থায় জনগণ নিরবে নিভৃতে কাঁদলেও চোখে পড়ছে না সরকারের।

তিনি আরো বলেন, সরকারের অতি উৎসাহী কিছু মন্ত্রী ও এমপিরা বলে বেড়াচ্ছেন দাম বাড়লেও জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। আসলে প্রকৃত তথ্য তারা জনগণের সামনে তুলে ধরতে পারছেনা। কারন বাজার থেকে প্রতিদিন সরকারের এমপি, মন্ত্রী ও আমলারা হাজার হাজার কোটি টাকা লোপাট করে নিচ্ছে। এই অবস্থা আর ছয়মাস চললে দেশে ১৯৭৪ সালের ন্যায় দুর্ভিক্ষ শুরু হবে বলে উল্লেখ করেন তিনি।

প্রধান অতিথি বলেন, সরকার নিজেদের এই সকল সীমাহীন দুর্নীতি ও অর্থ লুটপাট থেকে বাঁচতে আবারও প্রহসনের নির্বাচন করার জন্য তথাকথিত নির্বাচন কমিশন গঠন করেছে। এই নির্বাচন কমিশনের ঘাড়ের উপর দিয়ে আগামী নির্বাচনে পার হওয়ার চিন্তায় বিভোর হয়ে আছে। কিন্তু এই বিনা ভোটের সরকারের সে আশা যুবদল পুরণ হতে দেবেনা। যুবদল শুধু কেন্দ্রের ঘোষনার অপেক্ষা করছে। ঘোষনা আসলেই রাজপথে কঠোর আন্দোলন গড়ে তুলবে। আর এই আন্দোলনে সরকার গদি ছেড়ে পালানোর রাস্তা খুঁজে পাবেনা বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি।এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহন করার জন্য যুবদল নেতাকর্মীদের আহবান জানান তিনি। সেইসাথে তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্থায়ী মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসান ব্যবস্থা করার দাবী জানান তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin