সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহীতে উন্নতমানের খাদ্যসামগ্রী পেলেন ৭০ জন দৃষ্টি প্রতিবন্ধী

  • প্রকাশ সময় রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৩২৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর ৭০জন দৃষ্টি প্রতিবন্ধি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার স্বরুপ উন্নতমানের খাদ্য সামগ্রী পেলেন। রোববার বিকেল ৪টায় রাজশাহী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক আব্দুল জলিল।করোনা ভাইরাস জনিত রোগ এর বিস্তার ও প্রাদুর্ভাবের ফলে সৃষ্ঠ পরিস্থিতিতে কর্মহীন, দু:স্থ ও অসহায় হয়ে পরায় তাদের মধ্যে এই খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

এসময়ে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকলের কথা ভাবেন। তিনি সবাইকে নিয়ে একটি সমৃদ্ধশালী ও ক্ষুধামুক্ত দেশ গড়তে কাজ করে যাচ্ছেন। কোভিড-১৯ কালেও দেশে প্রবৃদ্ধি হয়েছে। এই ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি। সরকারের পাশাপাশি সমাজের বৃত্তবানদেরও এই ধরনের কাজে এগিয়ে আসার আহবান জানান প্রধানমন্ত্রী। শেষে তিনি উপস্থিত প্রতিবন্ধিদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সুমন চৌধুরী ও জাতীয় দৃষ্টি প্রতিবন্ধি সংস্থা, ,রাজশাহী শাখার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য প্রতিজন ব্যক্তি সাড়ে ১৬ কেজি করে এই খাদ্য সামগ্রী পান। এর মধ্যে মিনিকেট চাল ১০ কেজি চাল, দেশি মশুরের ডাল ১ কেজি, আয়োডিনযুক্ত লবন ১ কেজি, চিনি ১ কেজি, চিড়া ২ কেজি, সয়াবিন তেল ১ লিটার ও নুডুল্স ৫০০গ্রাম।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin