সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহী জেলা ও মহানগর তাঁতী দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৩৩৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা ও মহানগর তাঁতী দলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেল ৪টায় বিদ্যুৎ, গ্যাস, পানি, চাল, ডাল ও তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন উর্ধ্বগতি ও সীমাহীন দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের পূর্বে তাঁতীদলের নেতৃবৃন্দ নগরীর বাটার মোড় হতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল নিয়ে মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ করেন। সেখনেই সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাজশাহী মহানগর তাঁতী দলের আহবায়ক আরিফুল শেখ বনির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। প্রধান বক্তবা হিসেবে উপস্থিত ছিলেন তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক শহিদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব বিশ্বনাথ সরকার, মহানগর বিএনপি’র সদস্য সচবি মামুনুর রশিদ মামুন, জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন, রায়হানুল আলম রায়হান ও রোকনুজ্জামান আলম, কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষক দলের আহবায়ক আল আমিন সরকার টিটু ও মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক বজলুল হক মন্টু।

জেলা তাঁতী দলের আহবায়ক কুতুব উদ্দিন বাদশার সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা তাঁতী দলের সদস্য সচিব হাসানুজ্জামান হাসান, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান লিটন, মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি ও রাবি ছাত্রদলের আহবায়ক সুলতান আহম্মেদ রাহীসহ জেলা ও মহানগর বিএনপি, তাঁতীদল ও অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী।

সমাবেশে প্রধান অতিথি চাল, ডাল, তেল, গ্যাস, পানি ও বিদু্যুৎসহ সকল প্রকার পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানান। সেইসাথে এই সরকারের পতনের আন্দোলনে দেশের আপমর জনগণকে রাজপথে নামার আহবান জানান তিনি। এছাড়াও বর্তমান সরকারের কর্মকাণ্ডের নিন্দা, প্রতিবাদ ও সমালোচনা করেন প্রধান অতিথি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin