নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা তাঁতী দলের কার্যক্রমকে আরো গতিশীল করতে এবং সরকার পতনের চলমান আন্দোলনকে আরো বেগমান করতে কুতুব উদ্দিন বাদশাকে আহবায়ক এবং হাসানুজ্জামান হাসানকে সদস্য সচিব করে গত ১৩ মার্চ ৩১ সদস্য বিশিষ্ট রাজশাহী জেলা তাঁতী দলের কমিটির গঠন করা হয়।
এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক ডাবলু রহমান, গোলাম মোস্তফা, খালিদ বিন কাদের, মজিবর রহমান, এম. মুহিত খান, নওশাদ আলী মেম্বর, আরিফ আহম্মেদ চৌধুরী, এডভোকেট আবুল কালাম আজাদ, ডাক্তার শফিকুল ইসলাম, শাহিন আলী, মাঝারুল ইসলাম, শফিকুল ইসলাম, দুরুল হুদা রুবেল ও আবু বক্কার সিদ্দিক।
সদস্যরা হলেন, আব্দুল কাদের মেম্বর, সুজন আহম্মেদ রাজ, জিয়াউর রহমান জিয়া, কাবিল কাজী (মোহরী), নাজমুল হক, আলিম আলী, বাবু, আইয়ুুব আলী, আকরাম আলী, আব্দুল উহাব, জিল্লুর রহমান, খোকন আলী, আকবর আলী ও সামিউল ইসলাম অভি।