সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

চলমান উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেন ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর সুমন

  • প্রকাশ সময় বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৩৩৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাসিক ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক বুধবার অত্র ওয়ার্ডের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করেন। তিনি প্রফেসর পাড়ায় নাহার ভিলা হতে হালিমা মসজিদ পর্যন্ত নতুন রাস্তার কার্পেটিং কাজ ও ছোটবনগ্রাম বারো রাস্তা মোড় হতে পবা গাং পাড়া পর্যন্ত ৫১০ মিটার আর সি সি ড্রেনের কাজ উদ্বোধন করেন।

এ সময়ে তাঁর সাথে ছিলেন বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, ১৯ নং ওয়ার্ড (উত্তর) আওয়ামী লীগের সভাপতি হাসেন মন্ডল, আওয়ামী লীগ নেতা সিদ্দিক মোল্লা, জামরুল ইসলাম, আবুল কালাম লস্কর, যুবলীগ নেতা শহিদুল ইসলাম ও রাসিকের উপ সহকারী প্রকৌশলী শরফুদ্দিন আল মতিসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধনের সময় তিনি বলেন, ১৯ নং ওয়ার্ডে রাজশাহী সিটি কর্পোরেশেনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামানের নেক দৃষ্টির ফলে ব্যাপক উন্নয়ন চলমান রয়েছে। আগামীতে আরো উন্নয়ন কার্যক্রম চলমান থাকবে। তিনি বলেন, এই ওয়ার্ডে কোন রাস্তা কাঁচা ও কোন ড্রেন ভাঙ্গা থাকবেনা। সেইসাথে জলাবদ্ধতা নিরসনে আরো নতুন নতুন ড্রেন করা হবে বলে জানান তিনি। চলমান এই উন্নয়ন কাজে সবাইকে সহযোগিতা করার আহবান জানান তিনি।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin