সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহীতে টিসিবির পণ্য নিতে দিন গড়িয়ে রাত কার্ডধারীদের

  • প্রকাশ সময় রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৩৯৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সরকারের ঘোষনা অনুযায়ী সারা দেশের ন্যায় রাজশাহীতেও ন্যায্যমূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের-(টিসিবি) পণ্য বিক্রি শুরু হয়েছে। রোববার সকাল ১০ থেকে এই টিসিবি পণ্য দেয়ার কথা থাকলেও সেই পণ্য নির্দিষ্ট ওয়ার্ডে আসে দুপুর ১.৩০ টার পর থেকে। কোন কোন ওয়ার্ডে আসে দুপুর ২.৩০টায়। এই পণ্য নিতে জনগণের দিন গড়িয়ে রাত হয়ে যায়। এ নিয়ে পণ্য নিতে আসা গ্রাহকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। শুধু গ্রাহক নয়, সঠিক সময় পণ্য না পাওয়ায় কার্ডধারীদের কথা চিন্তা করে খোদ কাউন্সিলরগণ ক্ষোভ প্রকাশ করেন। রাজশাহী নগরের ৭টিসহ জেলার মোট ২৭টি পয়েন্টে রোববার এই পণ্য বিক্রি করা হয়।

এদিকে রাজশাহী সিটি কর্পোরেশনের সকল ওয়ার্ডে দুপুরের পরে টিসিবির ট্রাক পৌঁছালেও নগরীর ৫নং ও ১নং ওয়ার্ডে সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ এনডিসি। রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যান চৌধুরী, রাজশাহী সিটি কর্পোরেশনরে সচিব মশিউর রহমান ও সংরক্ষিত নারী আসনের জোন-২ এর কাউন্সিলর আয়েশা খাতুন নাদিরা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু।

পণ্য সরবরাহকারী সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দুপুর ১২টার পর থেকে পণ্যগুলো দেওয়া হবে। তবে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকা ভোক্তারা বলছেন, তাঁদের কোনো নির্দিষ্ট সময় বলা হয়নি। তাই তাঁরা কেউ সকাল ছয়টা, কেউ নয়টা থেকে লাইনে অপেক্ষায় আছেন। নগরের ৬ ওয়ার্ডের ভাটাপাড়া বাকীর মোড় এলাকার মামুন, রোজি, ববি, সাইফুল ইসলাম ও বিউটিসহ উপস্থিত অন্যান্য কার্ডধারী এবং ৩নং ওয়ার্ডের একাধিক কার্ডধারী নারী-পুরুষ বলেন, ভোর ৬টা থেকে, সকাল ৯টার মধ্যে যে কোন সময় থেকে তারা অপেক্ষা করছে। প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে বয়স্ক ও নারীরা অসুস্থ হয়ে পরেন। এছাড়ার অনেকেই না খেয়ে লাইনে দাঁড়িয়ে থেকে এই পণ্য সংগ্রহ করেন। গাড়ি আসার সাথে সাথে কার্ডধারীদের ট্রাকের পিছনে হুমরী খেয়ে পড়তে দেখা যায়।

তারা আরো বলেন, যে সময় অপচয় হলো এর মূল্য কে দেবে। সকালের দিকে পণ্যগুলো দিয়ে দিলে লোকজন অন্য কাজ করতে পারত। এটা আর সাশ্রয়ী পণ্য হলো কী করে। নগরের ৩ নম্বর ওয়ার্ডের দাশপুকুর এলাকায় গিয়ে দেখা যায়, লোকজন বাজারের ব্যাগের ওপর ইট-পাথর রেখে লাইনের স্থান দখল করে আম গাছের তলায় ছায়াতে বসে আছেন। আবার অনেকেই কাউন্সিলর কর্তৃক টাঙানো শামিয়ানার নিচে বসে ছিলেন। তীব্র রোদের কারণে অনেকেই লাইন ছেড়ে রাস্তার পাশে আমগাছতলায় আশ্রয় নেন। সন্ধ্যে ৭টা পর্যন্ত অত্র ওয়ার্ডে ৫০০ জনের মধ্যে এই পণ্য বিক্রয় করা হয়েছিলো বলে জানা যায়।

৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন বলেন, টিসিবির ট্রাক গোডাউন থেকে পণ্য নিয়ে দুপুর ১২টার দিকে আসার কথা। সে মোতাবেক কার্ড নিয়ে জনগণকে দুপুর ১২টার আসতে বলেছেন তাঁরা। অনেকে সকালেই এসে গেছেন। প্রথম দিন পণ্য দিতে একটু দেরিও হতে পারে। এই ওয়ার্ডে রোববার ৮৪৪ জনের কাছে পণ্য বিক্রি হবে বলে জানান তিনি।

এদিকে ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু বলেন, এভাবে জনগণকে হয়রানী করা ঠিক নয়। সময়মত ট্রাক আসলে দুপুরের মধ্যে পণ্য বিতরণ হয়ে যেত বলে জানান তিনি। তাঁর ওয়ার্ডে মোট ৮৭০জনের মধ্যে এই পণ্য বিক্রয় করা হয়। তবে তিনি সন্ধ্যে সাড়ে ৭টার মধ্যে রোববারের নির্ধারিত কার্ডধারীদের মধ্যে পণ্য বিক্রি করতে সক্ষম হন বলে জানান কাউন্সিলর টুকু।

এই সকল ওয়ার্ডের পণ্য বিক্রির দায়িত্ব পেয়েছে মেসার্স উপমা এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির মালিক মোস্তাক আহমেদ বলেন, তাঁরা সকাল থেকে পণ্যের জন্য ট্রাক নিয়ে বসে আছেন। আগে উপজেলার ট্রাকগুলো ভর্তি করা হচ্ছে। বেলা দেড়টা নাগাদ তাঁরা পণ্য পেতে পারেন।

উল্লেখ্য জেলায় সিটি কর্পোরেশনের ৭টি পয়েন্টসহ মোট ২৭টি পয়েন্টে রোববার টিসিবির এসব পণ্য বিক্রি করা হচ্ছে। ২০ থেকে ২৯ মার্চ পর্যন্ত প্রথম পর্যায়ে চিনি, ডাল ও তেল বিক্রি করা হবে। ৩ থেকে ১০ এপ্রিল পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে এসব পণ্যের সঙ্গে ছোলা, যুক্ত করে বিক্রি করা হবে জেলা প্রশাসন থেকে জানা গেছে। রাজশাহীতে সিটি কর্পোরেশন এলাকায় ৫৫ হাজারসহ উপজেলা ও পৌরসভার এলাকার মোট ২ লাখ মানুষ এই সেবা পাচ্ছেন।

ফ্যামিলি কার্ডের’ মাধ্যমে একটি পরিবার প্রথম পর্যায়ে ২ কেজি চিনি, ২ কেজি ডাল ও ২ লিটার তেল কিনতে পারছেন। দাম পড়ছে প্রতি লিটার তেল ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা ও প্রতি কেজি মসুরের ডাল ৬৫ টাকা। মোট খরচ হচ্ছে ৪৬০ টাকা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin