সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহী পুলিশ অফিস বার্ষিক পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জ ডিআইজি

  • প্রকাশ সময় বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৫৬২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বুধবার দুপুর সাড়ে ১২টায় রাজশাহী পুলিশ সুপার কার্যালয় বার্ষিক পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন বিপিএম, পিপিএম। পাশাপাশি তিনি প্রধান অতিথি হিসেবে রাজশাহী জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষ হল অব ইউনিটিতে আইন শৃংখলা ও অপরাধ নিয়ন্ত্রণ সংক্রান্তে বিশেষ মতবিনিময় করেন। বিশেষ মতবিনিময় সভায় রাজশাহী জেলা পুলিশের সিনিয়র অফিসারগনসহ আটটি থানার অফিসার ইনচার্জ, ছয়টি পুলিশ তদন্তকেন্দ্রের আইসি ও বিভিন্ন ইউনিটের অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বিট পুলিশিং কার্যকর করার মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে থানার অফিসার ইনচার্জদের নির্দেশনা প্রদান করেন। প্রত্যাশিত সেবা গ্রহণের ক্ষেত্রে কেউ যাতে হয়রানির শিকার না হয় এবং তাৎক্ষণিকভাবে সহজেই সেবা পেতে পারেন সে বিষয়টির উপর বিশেষ গুরত্বারোপ করেন। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে মাদকবিরোধী অভিযান ও ওয়ারেন্ট তামিল অভিযান জোরদার করার দিকনির্দেশনা প্রদান করেন। সকলকে পেশাদারিত্ব, আন্তরিকতা, দক্ষতা ও নিষ্ঠার সাথে নিজ নিজ কর্তব্য পালনের মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জনের বিষয়ে বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন। ডিআইজি অফিসে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin