মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহীর বস্তি উন্নয়নে কারিতাস’র ১৩তম ডায়লগ কর্মশালা

  • প্রকাশ সময় সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৩৯১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বস্তি উন্নয়ন করার লক্ষে কারিতাস বাংলাদেশ রাজশাহীর উদ্যোগে ১৩তম ডায়লগ কর্মশালা অনুষ্ঠিত হয়। কমিউনিটি সোস্যাল ল্যাব: এন ইনিশিয়েটিভ টু ইমপ্রুভ দি লিভিং কন্ডিশনস অব ভালনারেবল স্লাম রেসিডেন্টস আন্ডার দি আরবান ম্যানেজমেন্ট অব ইন্টারনাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেটচেঞ্জ, আরবান ম্যানেজমেন্ট অব মাইগ্রেশন এন্ড লাইভলিহুড প্রকল্পের মাধ্যমে সোমবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত এই ডায়লগ সভা অনুষ্ঠিত হয়। নগরীর মহিষবাথানস্থ কারিতাস আঞ্চলিক অফিসের নতুন হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সোস্যাল ল্যাব এর কোর কমিটির সভাপতি রাসিক ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু।

উপস্থিত ছিলেন সদস্য রাসিক-২এর সংরক্ষিত আসনের ওয়ার্ড কাউন্সিলর আয়েশা খাতুন নাদিরা, রাজশাহীর জেলা সমাজসেবা কর্মকর্তা (রেজি:) ড. হামিদুল ইসলাম, রাসিক এর নগর পরিকল্পনাবিদ বনি আহসান, কোর কমিটির সদস্য তানজির হোসেন দুলাল, সাংবাদিক ফজলুল করিম বাবলু ও কারিতাস ঢাকা কেন্দ্রীয় অফিসের এফডাবলুভিসি প্রকল্পের প্রোগ্রাম অফিসার চন্দ্র মনি চাকমা। এছাড়াও কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক মনিটর (পুষ্টি) ফরিদুল ইসলাম ও কারিতাস রাজশাহী অঞ্চলের কমিউনিটি ফ্যাসিলিটেটর আশা আগ্নেশ তপ্নসহ কোর কমিটির অন্যান্য সদস্য এবং ভলান্টিয়ারগণ উপস্থিত ছিলেন।

ডায়লগ কর্মশালায় গত সভার সিদ্ধান্ত সমুহ নিয়ে আলোচনা হয়। আলোচনায় সভাপতি বলেন, বস্তি এলাকায় রাস্তা, ফুটপাত, বর্জ্যব্যবস্থাপনা ও পানিওপয়নিস্কাশনের জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজজ্জামান লিটন অনুমিত দিয়েছেন। তবে নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি পাওয়ায় ঠিকাদার কাজে ধীরগতি নীতি অবলম্বন করায় কাজ শুরু হতে দেরী হচ্ছে। তবে দ্রুত সময়ের মধ্যেই সকল কাজ আরম্ভ হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। এছাড়াও আগামী এপ্রিল মাসের ১৫ তারিখের মধ্যে প্রকল্পের কর্মএলাকায় সাবমার্শিবল পানির পাম্প ও হ্যান্ডচালিত পাম্প স্থাপন করা হবে বলে জানান তিনি।

এছাড়াও বস্তিবাসীর বয়স্ক ও প্রতিবন্ধি ভাতার এর সমস্যা এবং ভিক্ষুক পুনর্বাসন বিষয়ে সমাজসেবা অফিসার বলেন, অফিস থেকে নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে ভিক্ষুকদের পুনর্বাসন করা হবে। তবে এ বিষয়ে তিনি কাউন্সিলরের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin