মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে রাজশাহী জেলা বিএনপি’র প্রতীকি অনশন

  • প্রকাশ সময় বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৫৮২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে রাজশাহীতে প্রতীকি অনশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে রাজশাহীর ঐতিহাসিক ভূবন মোহন পার্কে, রাজশাহী জেলা বিএনপি’র আয়োজনে প্রতীকি অনশনে সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান সদস্য এ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সদস্য এ্যাডভোকেট মতিউর রহমান মন্টু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সদস্য দেবাশিষ রায় মধু, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান জাফির তুহিন, সহ-সভাপতি মামুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা ও যুগ্ম যুগ্ম সাধারণ সম্পাদক ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব বিশ্বনাথ সরকার ও সদস্য সৈয়দ মোহাম্মদ মহসিন।

অনশন ভাঙ্গান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ড. এনামুল ইসলাম, ব্যবসা অনুষদের ডিন ড.ফরিদুল ইসলাম, আইবিএ শিক্ষক ড. আরিফুল ইসলাম ও শিক্ষক ড, আবুল হোসেন মুকুল।

জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন, রায়হানুল আলম রায়হান ও অধ্যাপক সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনশনে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য সদর উদ্দিন, সাবেক সংসদ সদস্য জাহান পান্না, মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, জেলা বিএনপি’র সদস্য তোফায়েল হোসেন রাজু, আমিনুল হক মিন্টু, শাহাদাত হোসেন ও জাকিরুল ইসলাম বিকুল, কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষকদলের আহবায়ক আল-আমিন সরকার টিটু, সদস্য সচিব নাজমুল হক, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপি’র সদস্য শফিকুল আলম সমাপ্ত, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম কুসুম, জেলা মহিলা দলের সাবেক সভাপতি এ্যাডভোকেট সামসাদ বেগম মিতালী।

এছাড়াও স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুল হক লিটন, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক নাজমুল হক বাবুল ও সদস্য সচিব আনোয়ারুল ইসলাম জুম্মা, মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার আমিন বিপুল ও ভারপ্রাপ্ত সাধারণ আরফিন কনক, রাবি ছাত্রদলের আহবায়ক সুলতান আহম্মেদ রাহি ও সদস্য সচিব সানিন চৌধুরীসহ রাজশাহী জেলার বিভিন্ন থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, আহবায়ক, যুগ্ম আহবায়ক ও সদস্য সচিবগণসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, দেশে হাহাকার পড়ে গেছে। ১৯৭৪ সালের দুর্ভিক্ষ আসতে আর বেশী দেরী নাই। নিত্য প্রয়োজণীয় দ্রব্যের মূল্য অস্বাভাবিক হারে বেরে গেলেও সরকারের কোন পদক্ষেপ নাই। সকল প্রকার ভোজ্য তেল দাম, চাল, ডাল, আটা, মাছ, সকল প্রকার মাংশসহ অন্যান্য নিত্যপন্যের মূুল্য বৃদ্ধিতে সাধারণ মানুষসহ সকল শ্রেণির মানুষ এখন অসহায় হয়ে পড়েছে। শুধু তাই নয় গ্যাস, ও পানির মূল্য বৃদ্ধি করায় প্রতিটি পন্যের মূল্য বৃদ্ধি পেয়েছে।
তিনি আরো বলেন, এই সরকার দিনের ভোট রাতে করায় এবং বিনা বিচারে মানুষ হত্যা করায় আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশ বাংলাদেশের সরকার দলীয় অনেক রাজনীতিবীদ এবং আইন শৃংখলাবাহিনীর অনেক উচ্চপদস্থ কর্মকর্তার ভিসাসহ তাদের দেশে রাখা স্থাবর ও অস্থাবর সম্পদ বাতিল করেছে। এ অবস্থার জন্য এই অবৈধ সরকার দায়ী বলে জানান তিনি।
তিনি বলেন, আগামীতে নিজেদের ক্ষমতা ধরে রাখতে প্রহসনের নির্বাচন কমিশন গঠন করেছে। যতই পাঁয়তারা করুক এবারের সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিন ছাড়া কোনভাবেই দেশে নির্বাচন হতে দেয়া হবে না। আর এই সরকারের পতনের জন্য আন্দোলন জোরদার করা হচ্ছে। আগামীতে যেকোন দিন সরকার পতনের কঠোর আন্দোলন ঘোষনা করা হবে। এই আন্দোলনে সকল শ্রেণি পেশার মানুষ ও দলীয় নেতাকর্মী ও সমর্থকদের রাজপথে জীবন বাজি রেখে আন্দোলন করার আহবান জানান তিনি।
অন্যান্য বক্তরা বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হলেও সরকার চিকিৎসা নিয়ে তালবাহানা করছে। সরকার প্রধান আইন দেখাচ্ছেন। বেগম জিয়া হচ্ছে শেখ হাসিনার আতঙ্ক। কারন শেখ হাসিনা জানেন বেগম খালেদা জিয়া কোন অন্যায়ের সাথে আপোস করেন না। সেজন্যই ভয়ে এই সরকার বেগম জিয়াকে হত্যার য়ড়যন্ত্র করছে। তিনি বলেন, বেগম জিয়ার কিছু হলে বাংলার মানুষ বসে থাকবেনা। বিদেশে চিকিৎসার জন্যই দেশব্যাপি যে আন্দোলন শুরু হয়েছে, তাতেই সরকারের ভীত নরে গেছে। আর দেশমাতার কিছু হলে দেশের অবস্থা কি হবে সময় বলে দেবে বলে হুঁশিয়ারী দেন তারা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin