মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

উন্নয়ন মানেই আওয়ামী লীগ শাহ্ মখ্দুম থানা আ. লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে: লিটন

  • প্রকাশ সময় বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৫৯১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর শাহ্ মখ্দুম থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শাহ মখদুম থানার মোড় সংলগ্ন মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন করেছেন, শিক্ষার ব্যবস্থা করেছেন, চাকরি ব্যবস্থা করেছেন। প্রধানমন্ত্রী দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করেছেন। সরকার দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের বিনামূল্যে পড়ার সুযোগ করে দিয়েছে। বর্তমানে ছেলেদের চেয়ে মেয়েরা পড়ালেখায় ভালো করছে। আমাদের দেশের নারীরা বিমান চালাচ্ছে, পুলিশ সহ সব সেক্টরে চাকরি করছে, এমনকি আফ্রিকার মতো দেশে শান্তিরক্ষী মিশনে কাজ করছে। এটি আমাদের জন্য গর্বের। নারীদের যারা ঘরে রাখতে চান, তাদের পেছনে নারীরা থাকবে না। আগামীতে নারীরা আওয়ামী লীগের সাথেই থাকবে।

তিনি আরো বলেন, উন্নয়ন মানেই আওয়ামী লীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে সৃষ্টি বাংলাদেশ। মহান স্বাধীনতার পর দেশ গড়ার অনেক কাজ করতে চেয়েছিলেন বঙ্গবন্ধু। কিন্তু তিনি তা করতে পারেননি, ঘাতকদের হাতে বঙ্গবন্ধুকে জীবন দিতে হয়েছে। তবে বর্তমানে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা নিজেদের অর্থে পদ্মা সেতু করছি। নির্মাণের শুরুতে পদ্মা সেতু নিয়ে বিএনপি-জামায়াত নানা অপ্রচার চালিয়েছিল, দুর্নীতির অভিযোগ তোলা হয়েছিল। খালেদা জিয়া নিজেই বলেছিল এই সেতু নিরাপদ নয়। তারা যেহেতু পদ্মা সেতু চাননি, তাই বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা পদ্মা সেতু দিয়ে নদী পারাপার করবেন না।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। তিনি বলেন, শেখ হাসিনার বিকল্প শুধুই শেখ হাসিনা। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষ ভালো থাকেন। তাই আগামীতে আবারো শেখ হাসিনার নৌকা মার্কাকে বিজয়ী করবে জনগণ।

শাহ মখদুম থানা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আখতারুল আলমের সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সদস্য বেগম আখতার জাহান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।

সম্মেলনে মঞ্চে ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সাবেক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আহসানুল হক পিন্টু, রেজাউল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, মীর ইশতিয়াক আহমেদ লিমন, স্বাস্থ্য সম্পাদক ডা. জাহিদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সোহেল, উপ-দপ্তর সম্পাদক পঙ্কজ দে সহ অন্যান্য নেতৃবৃন্দ, মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন সবুজ, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম।

শুরুতে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উন্মোলন, বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের করেন প্রধান অতিথি এএইচএম খায়রুজ্জামান লিটন ও অন্যান্য অতিথিবৃন্দ। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা সহ মহান মুক্তি সংগ্রামে সকল শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সম্মেলনের প্রথম অধিবেশন শেষে শাহ মখদুম থানা আওয়ামী লীগের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়।

সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে শাহ মখদুম থানা আওয়ামী লীগের সভাপতি পদে সৈয়দ আখতারুল আলম ও সাধারণ সম্পাদক পদে শাহাদত হোসেন শাহুকে পুনরায় দায়িত্ব প্রদান করা হয়। সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin