মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহীতে সহিংস উগ্রবাদ ও মাদক প্রতিরোধে যুব সমাজের করণীয় শীর্ষক কর্মশালা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৫৯২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে অনুষ্ঠিত হলো সহিংস উগ্রবাদ ও মাদক প্রতিরোধে যুব সামাজের করণীয় শীর্ষক কর্মশালা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। বৃহস্পতিবার
সকাল ১০টায় রাজশাহী কলেজ অডিটোরিয়ামে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও মানব কল্যাণ পরিষদের আয়োজনে এবং দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় “সহিংস উগ্রবাদ ও মাদক প্রতিরোধে যুব সামাজের করণীয়”শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

কর্মশালায় করোনাকালীন পুলিশ কোভিড অক্সিজেন ব্যাংক, মানবিক সহায়তা, মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং সাইবার ক্রাইম রোধকল্পে অনন্য ভূমিকা রাখায় পুলিশ কমিশনারকে সম্মাননা স্মারক প্রদান করে এশিয়া ফাউন্ডেশন ও মানব কল্যাণ পরিষদ ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশ দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “স্বপ্নের সোনার বাংলা” গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

প্রধান অতিথি আরো বলেন, মাদক ও উগ্রবাদ থেকে দূরে থাকতে হবে। মাদকাসক্ত ব্যক্তি পরিবার ও সমাজের বোঝা। তারা দেশকে কিছুই দিতে পারে না। অনেক মেধাবী তরুণ মাদকের ছোবলে বিলিন হয়ে গেছে। বন্ধু নির্বাচনে সতর্ক হতে হবে।

এছাড়াও তিনি বলেন, নগরীতে ডিজিটাল নিরাপত্তায় সাইবার ক্রাইম ইউনিট গঠন করা হয়েছে, নগর জুড়ে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর পাশাপাশি কিশোর অপরাধ দমনের লক্ষ্যে কিশোর গ্যাং ডিজিটাল ডাটাবেজ তৈরী করা হয়েছে। কেউ অপরাধ করলে কোন ছাড় দেওয়া হবে না।

কমিশনার বলেন, ৩০ লক্ষ শহিদের বিনিময়ে আমরা এ দেশ পেয়েছি। দেশকে ভালোবাসতে হবে। তিনি নতুন প্রজন্মকে এদেশের দায়িত্বভার নিতে সুনাগরিক হিসেবে নিজেকে তৈরী করার আহ্বান জানান। আর এ ধরনের কর্মশালা আয়োজনে সহায়তার জন্য এশিয়া ফাউন্ডেশন ও মানব কল্যাণ পরিষদকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আরএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার(প্রশাসন), সুজায়েত ইসলামের সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে কর্মশালায় বক্তব্য রাখেন, আরএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মজিদ আলী, বিপিএম, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান, রাজশাহী কলেজের অধ্যক্ষ, প্রফেসর আব্দুল খালেক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব, দি এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম ডিরেক্টর সাদাত সদরুদ্দিন শিবলী।

উপস্থিত ছিলেন দি এশিয়া ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার জয়নাল আবেদীন, প্রোগ্রাম কো-অর্ডিনেটর সামিহা জামিল, প্রোগ্রাম অফিসার সাইফুল আওয়াল, মানব কল্যাণ পরিষদের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মনিরা পারভীর ও প্রোগ্রমা অফিসার লাইলী থাতুন। এসময় বক্তারা সহিংস উগ্রবাদ ও মাদক প্রতিরোধে যুব সামাজের করণীয় সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin