নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে কল্পনা প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রতিবন্ধীব্যক্তিদের ভাতা সর্বোনিম্ন ২০০০ টাকা এবং সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে প্রতিবন্ধিদের কর্মসংস্থান নিশ্চিতের দাবীতে শুক্রবার সকালে এই মানববন্ধন করা হয় ।
মানববন্ধন থেকে তারা সাত দফা দাবি তুলে ধরেন। দাবীগুলো গুলো হলো- ২০২২-২৩ জাতীয় বাজেটেই প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা ন্যুনতম ২০০০ টাকা করা, শতভাগ প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি ও প্রতিবন্ধী ব্যক্তি ভাতা উভয়ই নিশ্চিত করা, অবিলম্বে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত প্রতিবন্ধী ব্যক্তিদের চাকুরিতে নিয়োগ এবং কর্মসংস্থান নিশ্চিতকরণে বিশেষ নীতিমালা প্রনয়ণ করা, আসছে জাতীয় বাজেটেই বাণিজ্যক প্রতিষ্ঠানসমূহে ১০ শতাংশ প্রতিবন্ধী মানুষের নিয়োগ, ৫ শতাংশ কর ছাড়ের নিয়মটি সংশোধন করে আনুপাতিক হারে ৩-৫ শতাংশ প্রতিবন্ধী কর্মী নিয়োগ দিলে ৩-১ শতাংশ কর ছাড়ের বিধান করতে করা ও সরকারি-বেসরকারি সকল তথ্য ভান্ডারে প্রতিবন্ধিতা বিভাজিত তথ্য চান তারা।
মানববন্ধনে বক্তরা আরো দাবী তোলেন অবিলম্বে প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়ন করতে হবে । সেইসাথে প্রতিবন্ধী ব্যক্তিদের সংবেদনশীল বাজেট বাস্তবায়নে মন্ত্রণালয় ভিত্তিক বরাদ্দ দিতে হবে। এই দাবী সম্পর্কে বক্তারা বলেন, একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে উপরোক্ত সাত দফা দাবি প্রতিবন্ধী মানুষের নায্য অধিকার। মর্যদাসম্পন্ন বৈষম্যহীন জীবনের লক্ষে অবিলম্বে তারা উপরোক্ত নাগরিক অধিকার সমূহ বাস্বায়নের জোর দাবি জানান। দাববভী না মানলে প্রয়োজনে এ বিষয়ে তারা আরো জোরদার আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে উল্লেখ করনে তারা।
বিএন ইন্সটিটিউট অব নার্সিং রাজশাহী ও বিসমিল্লাহ লাইব্রেরী রাজশাহীন সহযোগিতায় মানববন্ধনে উপস্থিত ছিলেন গ্লেনকো ফাউন্ডেশনের পক্ষে মেহেদী হাসান, পনসেটি প্রাক্টিশনার ও ক্লিনিক ম্যানেজার ওয়াক ফর লাইফ রাজশাহী। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি সোহেল রানা। সংস্থার অর্থ সম্পাদক সুজন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংস্থার স্বেচ্ছাসেবীসহ আরো অনেকে ।