মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

গোদাগাড়ী থানার ওসি’র অপসারণের দাবিতে ডিআইজি বরাবর জ্যাপ’র স্মারকলিপি প্রদান

  • প্রকাশ সময় বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ৪০৪ বার দেখা হয়েছে
Jatiya Adivasi Parishad

নিজস্ব প্রতিবেদক: গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসানের অফসারনের দাবী বুধবার রাজশাহী রেঞ্জ ডিআইজি বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমঘুটু গ্রামের দুই আদিবাসী কৃষক আত্মহত্যার ঘটনায় মামলা নিতে গড়িমসি ও অন্যখাতে ধামাচাপার দেবার চেষ্টায় গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল হাসানের অপসারণ সহ তিনদফা দাবিতে রাজশাহী রেঞ্জের পুলিশ উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল বাতেন বরাবর সকাল সাড়ে ১১টায় জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা দেবাশিষ প্রামানিক দেবু, রফিকুল ইসলাম পিয়ারুল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) গনেশ মার্ডি, সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, সদস্য বিভূতী ভূষণ মাহাতো, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নকুল পাহান।

স্মারকলিপিতে গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ এর (ওসি) অপসারণ সহ বিভিন্ন সময়ে আদিবাসীদের প্রতি হয়রানিমূলক মিথ্যা মাদক মামলা প্রত্যাহার ও আদিবাসীদের অভিযোগগুলো গুরুত্বসহকারে না দেখে হয়রানি করা বন্ধের দাবি জানানো হয়েছে। জমিতে সেচের পানি না পেয়ে বিষপানে আত্মহননের ঘটনায় ওসি আত্মহত্যার প্ররোচনাকারীর বিরুদ্ধে অভিযোগ না নিয়ে ঘটনাটি অন্যখাতে প্রবাহিত করে ধামাচাপা দেবার চেষ্টা চালান উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin