শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন

রাজশাহীতে বিএনপি নেতা বিপ্লবের বাবার মাগফিরাত কামনা, ইফতার ও দোয়া মাহফিল

  • প্রকাশ সময় শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ৩৭৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ২২নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক বিপ্লবের বাবা মরহুম এবাদউল্লাহ এর রুহের আত্মার মাগফিরাত কামনা করে শুক্রবার তানোরে গ্রামের বাড়ির পারিবারিক কবর স্থানে জিয়ারত এবং ইফতার ও দোয়া মাহফিল করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী জেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জল ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসের রিমনসহ বিপ্লবের আত্মীয়স্বজন, বিএনপি, অঙ্গ ওসহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী।


দোয়ায় মরহুম এবাদউল্লাহসহ তাঁর পরিবারের মৃত সকল ব্যক্তি, সকল মুসলিম ও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের মৃত নেতাকর্মীর আত্মার মাগফিরাত এবং মুসলিম জাহানের শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। শেষে নেতাকর্মী, এলাকাবাসী ও মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে করে ইফতার করেন তাঁরা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin