মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • প্রকাশ সময় শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৩৭৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনের নেতৃত্বে শনিবার বিকেল ৪টায় অত্র কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া ও ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী বিএনপি নেতা ইশরাক হোসেন সহ সকল রাজবন্দির নি:শর্ত মুক্তি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ সকল নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে এই বিক্ষোভ মিছিল করেন নেতৃবৃন্দ।

লিমনের নেতৃত্বে মিছিলটি সিটি কলেজের সামনে থেকে শুরু হয়ে সোনাদীঘির মোড় হয়ে এগিয়ে যেতে থাকলে পুলিশ বাধা প্রদান করে। পুলিশি বাধায় মিছিল নিয়ে সামনের দিকে এগুতে না পেরে নগরীর মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনেই সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। সমাবেশ থেকে উপরোক্ত নেতৃবৃন্দসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ নি:শর্ত মুক্তি দাবী করেন ছাত্র নেতৃবৃন্দ।

সমামেশে উপস্থিত ছিলেন রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক বিশাল রহমান, তাকাফুল ইসলাম সৈকত, বোয়ালিয়া থানা (পশ্চিম) ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাকিব হোসেন শুভ, রাজপাড়া থানা ছাত্রদলের সাবেকসহ-সভাপতি তানভির আহম্মেদ ফিরোজ, রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদল নেতা ববিন খান, সিয়াম, ছাত্রনেতা ইফতেখায়ের আলম, আননাফি খান মন, সিফাত আলম ও রোহানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin