মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

নওগাঁর ধামইরহাটে কারিতাস বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদ্যাপন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ৩৪৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: “ভালোবাসা ও সেবায় ৫০ বছরের পথ চলা”Ñ এ মূলসুর ঘিরে মঙ্গলবার বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের উপজেলা পর্যায়ের সুবর্ণজয়ন্তী নওগাঁ জেলার ধামইরহাট উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনের সংসদ সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সভাপতি শহীদুজ্জামান সরকার (বাবলু)।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, এবং ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা, কারিতাস রাজশাহী অঞ্চলের বিভিন্ন স্তরের প্রাক্তন ও বর্তমান কর্মকর্তা/কর্মীবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, উন্নয়ন মিত্র, যুবক-যুবতী, কারিতাসের সহযোগী সমিতির সদস্য-সদস্যা ও জনসংগঠনের নেতৃবৃন্দ, মিডিয়া প্রতিনিধি, সমমনা এনজিও প্রতিনিধিসহ তিন শতাধিক মানুষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাস রাজশাহী অঞ্চল আঞ্চলিক পরিচালক সুক্লেশ জর্জ কস্তা।

অনুষ্ঠানে সার্বজনীন ভালোবাসা ও দয়ার কাজ বিস্তারে করণীয় বিষয়ে ইসলাম ধর্মের আলোকে সহভাগিতা করেন জয়নাল আবেদীন (মুফাচ্ছির), অধ্যক্ষ, লোদীপুর দাখিল মাদ্রাসা, ধামইরহাট; হিন্দু ধর্মের আলোকে সহভাগিতা করেন নিষ্কৃতি কুমার মণ্ডল, প্রভাষক, বাংলা বিভাগ, আগ্রাদ্বিগুন কলেজ, ধামইরহাট এবং খ্রিস্ট ধর্মের আলোকে সহভাগিতা করেন রেভা. ফাদার প্যাট্রিক গমেজ, আহবায়ক, খ্রিস্টিয় ঐক্য ও আন্তঃধর্মীয় সংলাপ কমিশন, রাজশাহী ধর্মপ্রদেশ এবং সহকারী পাল পুরোহিত, মহিপাড়া ধর্মপল্লী, দূর্গাপুর উপজেলা, রাজশাহী।
অনুষ্ঠানে উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে ছিলো মানব সেবামূলক কাজে একজন দুঃস্থ পরিবারকে ঘর প্রদান এবং দুইজনকে আয়বৃদ্ধিমূলক কাজের জন্য ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান। কারিতাস বাংলাদেশ- ভালবাসা ও সেবায় ৫০ বছরের পথচলা বিগত ৫ দশকের ঐতিহাসিক, স্মরণীয় ও উল্লেখযোগ্য অর্জন সহভাগিতা, কারিতাসের কার্যক্রমের উপর জীবনসাক্ষ্য প্রদান, বিশেষ মানবিক সহায়তা হিসেবে আবাসন সহায়তা প্রদান, আইজিএ সহায়তা প্রদান, অতিথিদের উত্তরীয় ও জুবিলী সম্মাননা প্রদানসহ ক্রেস্ট প্রদান ইত্যাদি।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা কারিতাসের এ সুবর্ণজয়ন্তী উৎসব পালনে ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ্য অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দীপক এক্কা, কর্মসূচি কর্মকর্তা (ডিএম), কারিতাস রাজশাহী অঞ্চল।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin