মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

মোস্তাফিজুর রহমানকে স্বেচ্ছাসেবক দলের সভাপতি করায় রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

  • প্রকাশ সময় বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ৪৩৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতি থেকে সভাপতি হিসেবে নির্বাচিত করায় এবং পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে কেন্দ্রীয় কমিটির আংশিক কমিটি থেকে পূর্ণাঙ্গ কমিটিতে মোস্তাফিজুর রহমানকে সভাপতি, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলকে সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ও সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলীকে রেখে ৩৫২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

এই কমিটি দেয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে ধন্যবাদ ও তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন ও সাধারণ সম্পাদক আবিদুর রেজা রিপনসহ রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সেইসাথে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটির নতুন সংযুক্ত নেতৃবৃন্দকে অভিনন্দন জানান নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin