মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

পবার হরিপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ইফতার মাহফিল

  • প্রকাশ সময় শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ৩৭৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পবার হরিপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে শুক্রবার হরিপুর স্কুল মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন। সভাপতিত্ব করেন ৪নং হরিপুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কাইয়ুম হোসেন দুলাল।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য ও সাবেক সংসদ সদস্য জাহান পান্না, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন উজ্জল, নওহাটা পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মামুনুল সরকার জেড, মহানগর ১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা, রাজশাহী মহানগর যুবদলের সদস্য রবিউল, মহানগর সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ বাবলু, পবা উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আকতারুজ্জামান ও হরিপুর ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক হাসান মারুফ।

পবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক সোহেল রানার সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে পবা উপজেলা ও হরিপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও জাতীয়তাবাদে বিশ্বাসী জনগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশ এখন শূণ্যের উপরে চলছে। উন্নয়নের নামে সকল অর্থ আওয়ামী লীগের নেতাকর্মীরা লুণ্ঠন করে বিদেশে পাচার করে দিয়েছে। সীমাহীন দূর্নীতি ও বিচারবর্হিত হত্যাকান্ড ও দিনের ভোট পূর্বের রাতে শেষ করার কারনে আমেরিকাসহ অন্যান্য মানবাধিকার দেশগুলো বাংলাদেশের উপর নানা ধরনের নিষেধাঙ্গা আরোপ অব্যাহত রেখেছে। এটা বাংলাদেশের জন্য অত্যান্ত লজ্জাজনক।

তিনি আরো বলেন এই ফ্যাসিস্ট সরকার আবারও ক্ষমতায় আসার জন্য প্রহসনের নির্বাচন কমিশন গঠন করেছেন। তাদের পোষা আমলাদের সেই কমিশনে রেখেছেন। এই কমিশন দ্বারা কোনভাবেই আগামী সংসদ নির্বাচন হতে পারেনা বা হতে দেয়া হবেনা। আগামী সংসদ নির্বাচন হলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে হবে বলে তিনি উল্লেখ করেন।
প্রধান অতিথি বলেন, গত কয়েকদিন ধরে একটি মহল তাঁকে নিয়ে নানা ধরণের মিথ্যাচারে লিপ্ত হয়েছে। যারা এই সকল অপপ্রচার চালাচ্ছে তারা আসলে বিএনপি’র কখনো ভাল চায়নি, আগামীতেও তারা চাইবে না। এরা বিএনপি’র জন্য অত্যন্ত ক্ষতিকর। এই সকল ব্যক্তি ও নেতা হতে সাবধান থাকার পরামর্শ দেন তিনি। সেইসাথে ঈদের পরে সরকার পতনের আন্দোলনে সক্রিয় অংশগ্রহন করার জন্য নেতাকর্মীর ও সাধারণ জনগণকে আহবান জানান তিনি।

ইফতারের পূর্বে বক্তব্য শেষে মরহুর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ছেলে আরাফাত রহমান কোকো সহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের মৃত নেতাকর্মীসহ সকল মৃত মসলিম ব্যক্তির রুহের মাগফিরাত এবং অসুস্থ তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানসহ বিএনপি’ অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল নেতাকর্মী সুস্থ্যতা ও মুসলিম জাহানের শান্তিকামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin