নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা’র নির্দেশে পবিত্র মাহে রমজানের ২০ রোজায় শুক্রবার বিকেল ৬টায় নগরীর অলোকার মোড়ে পথচারী রোজাদারদের মাঝে ইফতারি বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। পথচারী ও রোজাদারদের মাঝে চার শতাধিক ইফতারি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলার যুগ্ম সম্পাদক আয়েন উদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, সদস্য জয়নাল আবেদীন চাঁদ, নগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জেডু সরকার, ২০ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সওকত জাহিদুল ইসলাম প্রিন্স।
আরো উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক তৌফিকুল ইসলাম শুভ, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগ সভাপতি ডাঃ মনন কান্তি দাস, নগর তাঁতী লীগের সদস্য মোকসেদ-উল-আলম সুমন, ২০ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মীর সাফি সজল, বালিঘাটা মহল্লা কমিটির সাধারণ সম্পাদক অরুন কুমার দেব মনা, সভাপতি নগর ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান রিগেন ও যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল করিম রোজেল সহ অন্যান্য নেতৃবৃন্দ।