মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

এখনো জমে ওঠেনি রাজশাহীর ফুটপাত কাপড়ের ব্যবসা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৪৪৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিগত দুই বছরের করোনার কারনে অন্যান্য ব্যবসার ন্যায় কাপড়ের ব্যবসাও বন্ধ ছিলো। এবার করোনা না থাকায় ব্যবসায়ীরা ভাল একটা ব্যবসা করবে বলে বিভিন্ন ধরনের তেরী পোষাক নিয়ে রাজশাহীর গনক পাড়ার ফুটপাতে ভ্যানে ও চৌকিতে করে বসেছেন। ঈদ-উল ফিতরের মাত্র ছয় থেকে সাতদিন বাকী থাকলেও এখনো ব্যবসা শুরু হয়নি। সকাল থেকে রাত অবধি তারা অনেকটা অলস সময় পার করছেন।

ফুটপাত ব্যবসায়ী নুরুল ইসলাম, সেলিম ও রনিসহ অন্যান্যরা বলেন, লক্ষ লক্ষ টাকার কাপড় কিনে ব্যবসা করতে বসলেও এবারে ব্যবসা করতে পারছেন না। কারন জানতে চাইলে তারা বলেন, সাধারণ জনগণের নিকট টাকা না থাকায় ফুটপাতে এবার ব্যবসা নাই। আর যাদের টাকা আছে তারা ফুটপাতে না এসে মার্কেটে গিয়ে কেনাকাটা করছে বলে জানান তারা। তারা আরো বলেন, সন্ধ্যার পরে কিছুটা কাস্টমার হলেও তেমন বিক্রি নেই। এভাবে লোকসান হলে ব্যবসা টিকিয়ে রাখা মুসকিল হয়ে পড়বে বলে জানান ব্যবসায়ীরা।


রাজশাহী ফুটপাত কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুল ইসলাম শফিক বলেন, করোনার মধ্যে লুকোচুরি করেও ঈদে বেশ ভালো ব্যবসা করেছিলেন। কিন্তু এবার ব্যবসা খুব খারাপ, পুঁজি হারানোর উপক্রম হয়ে পড়েছে। ঈদের আর মাত্র ৬-৭দিন থাকলেও নেই ঈদের ব্যবসা। এভাবে চলতে থাকলে সব হারিয়ে পথে বসতে হবে বলে জানান শফিক।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin