নিজস্ব প্রতিবেদক: রাজশাহী পবা উপজেলার বড়গাছী ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার সবসার উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল জাতীয় ও স্থানীয় মরহুম নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও আশু রোগ মুক্তি, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানসহ সকল তৃনমুল নেতাকর্মীদের সুস্বাস্থ্য কামনা এবং নিদর্লীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন। সভাপতিত্ব করেন বড়গাছী ইউনিয়ন বিএনপি’র আহবায়ক ও সাবেক চেয়ারম্যান সোহেল রানা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান স্বজন।
বড়গাছী ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব নজরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপি’র আহবায়ক, রাজশাহী জেলা বিএনপি’রর সদস্য ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, বড়গাছী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি জেকের আলী মন্ডল, নওহাটা পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মামুনুর সরকার জেড, বিএনপি নেতা জালাল উদ্দিন, মুর্তজা আলী।

আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক লতিফুর রহমান সাগর ও কে এইচ রানা শেষ, জেলা যুবদলের সদস্য মোজাফফর হোসেন মুকুল, ইফতে খারুল ইসলাম ডনি, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি বুলবুল, সাবেক যুগ্ম সম্পাদক মশিউর রহমান, আজাদ আলী, তাইজুল ইসলাম, তৈমুর রহমান ও পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমানসহ ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ এবং সাধারণ জনগণ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ২০২৩ সালে জাতীয় সংসদ নির্র্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে ঘিরে বর্তমান রাতের আঁধারের সরকার নীলনকশা আঁকতে শুরু করেছে। ইতোমধ্যে নিজেদের মত করে নির্বাচন কমিশন গঠন করে নিয়েছে। এছাড়াও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের নামে নতুন করে নানা ধরনের মামলা দেয়া শুরু হয়েছে। সেইসাথে পুরাতন মামলাগুলো আবারও নতুন ভাবে তুলে আনা হচ্ছে। যতই সরকার ষড়যত্রের ছক আঁকুক এবার নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া কোন নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারী দেন তিনি।
তিনি আরো বলেন, সয়াবিনের তেলের মুল্য এই সরকার ১৩৬টাকা লিটার নির্ধারণ করলেও বাজারে এখন খোলা সয়াবিন ১৯০টাকা কেজি দ্বরে বিক্রি হচ্ছে। শুধু তাই নয় চাল, ডাল, মাছ ও মাংশ থেকে শুরু করে সকল প্রকার নিত্যপন্যের মূল্য বাজারে লাগামহীনভাবে বৃদ্ধি পাওয়ায় জনগণের উপরে মরার উপরে খাঁরার ঘাঁ হয়ে পড়েছে। এভাবে আর চলতে দেয়া হবেনা। ঈদ-উল ফিতরের পর থেকে এই ফ্যাসিস্ট সরকারের পতনের কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এই আন্দোলনে দেশের সকল শ্রেণি পেশার মানুষকে রাজপথে নামার আহবান জানান মিলন। বক্তব্য শেষে দেশ জাতি এবং মসুলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।