মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ৫৪৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ২৮ এপ্রিল জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস। অনেক পূর্বে সারা বিশ্বে দিবসটি যথাযোগ্য মর্যাদায় হলেও ২০১৬ সাল থেকে বাংলাদেশে দিবসটি পালিত হচ্ছে। সারা দেশের ন্যায় রাজশাহীতেও দিবসটি পালিত হয়েছে। ‘নিশ্চিত করি শোভন কর্ম পরিবেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ’’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বৃহস্পতিবার বেলা ১১ টায় রাজশাহী জেলা প্রশাসক চত্বরে বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল। এরপর বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালী শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল জলিল। রাজশাহী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক আরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিভাগীয় শ্রম দপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সহ-সভাপতি আব্দুল আওয়াল খাঁন চৌধুরী, সপুরা সিল্কের স্বত্বাধীকারী ও রাজশাহী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির পরিচালক সাজ্জাদ আলী, রাজশাহী মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক- আব্দুস সোহেল, জাতীয় শ্রমিক লীগের রাজশাহী জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ খান সহ অত্র প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্ত-কর্মচারীবৃন্দ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, যে কোন ধনেরনস কারখানায় নিরাপত্তা ও স্বাস্থ্য ঝুঁকি যদি না থাকে তাহলে সে কারখানায় উৎপাদন বৃদ্ধি পায়। সেইসাথে কর্মীরা আনন্দে এবং নিশ্চিন্তে কাজ করতে পারে। তিনি আরো বলেন, সরকার শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে জীবনবীমা, সঠিক সময়ে বেতন ভাতা প্রদান, কারখানায় অগ্নিনির্বাপক ব্যবস্থা ও বিকল্প সিড়ির রাখার বিধান করেছেন। সেইসাথে কর্ম সময় নির্ধানসহ শিশুদের রাখার ব্যবস্থা করেছেন বলে তিনি উল্লেখ করেন। সেইসাথে কলকারখানার মালিকদের শ্রমিকদের নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়ে অধিকতর গুরুত্বারোপ করার আহবান জানান।

সভাপতি বক্তব্যে রাজশাহী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন কার্যালয়ের উপমহাপরিদর্শক আরিফুল ইসলাম বলেন, সেফটি খাতে বিনিয়োগ মানে প্রতিষ্ঠানের উন্নয়ন। শ্রমিকরা নিরাপদ মানে প্রতিষ্ঠান নিরাপদ। শ্রমিকদের কোন বিপদ না হলে সেই প্রতিষ্ঠানে উন্নয়ন ধারা অব্যাহত থাকবে। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করণে মালিকদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin