মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহীতে সিটি কলেজ ছাত্রদলের ঈদ উপহার বিতরণ

  • প্রকাশ সময় শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৬১৮ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের আয়োজনে ঈীদ উপহার বিতরণ করা হয়। শুক্রবার বেলা ১১টার দিকে নগরীর মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সারা দেশে আন্দোলনে গুম, খুন, নির্যাতনের শিকার পরিবারদের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় সুইডেন প্রবাসী বিএনপি নেতা মাসুদুল হক আফতাবীর সহযোগিতায় এই উপহার বিতরণ করা হয়।

যাদের মধ্যে এ উপহার প্রদান করা তারা হলেন, নগরীর ১৪নং ওয়ার্ড বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পুলিশের রিমান্ডে নির্যাতনে হত্যার শিকার শহীদ আইনুর রহমান মুক্তা, রাজশাহীতে পুলিশের ছোঁড়া গুলিতে নিহত চারঘাট বিএনপি নেতা শহীদ মজির উদ্দিন, পুলিশের গুলিতে গুলিবিদ্ধ পঙ্গুত্ববরণকারী ছাত্রদল কর্মী মোমিন, যুবলীগের গুলিতে নিহত তাহেরপুর কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ রুবেল, যুবলীগের সন্ত্রাসীরা জবেহ করে বাগমারা হামিরকুৎসা ইউনিয়ন সেচ্ছাসেবক দল নেতা শহীদ আলতাব হোসেন ও পুলিশি নির্যাতনে আহত জেলা যুবদল কর্মী আওয়াল সহ মোট ১০টি এবং কুষ্টিয়া মেহেরপুরে একটি ও চাঁপাইনবাবগঞ্জে দুইটি পরিবারসহ মোট ১৩টি পরিবারদের হাতে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ তুলে দেয়া হয়।

বিতরণ অনুষ্ঠানে রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য ও রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ওয়ালিউল হক রানা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য মাসুদুল হক মৃধা মোমিন, সুব্রত রায়, রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান ইসলাম রুদ্র, রাজপাড়া থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তানভীর আহম্মেদ ফিরোজ, রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক তাকাফুল ইসলাম সৈকত, বোয়ালিয়া পশ্চিম থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আলী আজম রিজভী ও ১১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আননাফি খান মন সহ নেতৃবৃন্দ।

উপস্থিত নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্থ এই সকল পরিবারের সাথে আগামীতেও থাকার প্রতিশ্রুতি দেন। সেইসাথে এই সকল হত্যা ও অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার ব্যবস্থা করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর ব্যবস্থা করবেন বলে বক্তব্যে উল্লেখ করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin