শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন

রাজশাহীতে অরল্যাবস এলামনাই আহ্বায়ক কমিটির ঈদ পুণর্মিলনী

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ৩৮৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: অরল্যাবস এলামনাই আহ্বায়ক কমিটির উদ্যোগে বুধবার ল্যাবরেটরী স্কুল অডিটরিয়াম এ ল্যাবরেটরীয়ানদের আড্ডা ও ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ল্যাবরেটরী স্কুলের সাবেক ছাত্র, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার তাপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৯৭৪ ব্যাচের ল্যাবরেটরীয়ান সুলতান চাগতাই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯৭৬ ব্যাচের মোয়াজ্জেম হোসেন শাহিন, ১৯৭৭ ব্যাচের সাবির ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ১৯৮৩ ব্যাচের ল্যাবরেটরীয়ান ডাক্তার হাবিবুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ১৯৮৫ ল্যাবরেটরীয়ান আতিকুর রহমান লাবু। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ১৯৮৭ ব্যাচের মুন্তাসির মামুন, ১৯৯২ ব্যাচের ড. হেমায়েতুল ইসলাম আরিফ, ১৯৯১ ব্যাচের আক্তারুজ্জামান মাসুদ, ১৯৮৩ ব্যাচের আরিফুজ্জামান মিঠু, ১৯৯৪ ব্যাচের কাজী মিজানুর রাহমান।

অনুষ্ঠানের মুল উদ্দেশ্য ছিল এলামনাই এর সদস্য হবার জন্য সকলকে উদ্বুদ্ধ করা । বিভিন্ন ব্যাচের প্রায় ১২৫ জন ল্যাবরেটরীয়ান উপস্থিত ছিলেন, এর মধ্যে ২৭ জন এলামনাই এর আজীবন সদস্য হবার জন্য টাকা জমা দেন । একটি শক্তিশালী এলামনাই গঠনের জন্য দেশ-বিদেশের সকল ল্যাবরেটরীয়ানদের আগামী ২৪ জানুয়ারী ২০২৩ ল্যাবরেটরীয়ানডে ও সাধারণ সভার পূর্বেই সদস্যপদ গ্রহণ করার জন্য সকলের কণ্ঠে আহ্বান জানান হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin