মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহীতে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবসে র‌্যালি ও আলোচনা সভা

  • প্রকাশ সময় রবিবার, ৮ মে, ২০২২
  • ৩১৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: “মানবিক হও” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ৮মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের আয়োজনে এ উপলক্ষে রোববার সকাল সাড়ে ৯টায় নগরীর হেতম খাঁ রেড ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলে জাতীয় ও রেড ক্রিসেন্ট এর পতাকা উত্তোলন করা হয়। পরে স্কুলের সামনে থেকে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট এর নেতৃবৃন্দ, সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি নিয়ে রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূণরায় স্কুলে সামনে গিয়ে শেষ করে তারা।

র‌্যালি শেষে অত্র স্কুল মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দফতরের ম্যানেজিং বোর্ড মেম্বর প্রফেসর ড. চৌধুরী সরওয়ার জাহান সজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী সদস্য প্রফেসর তানবিরুল আলম। এছাড়াও রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের ইউনিট লেভেল অফিসার শামীম মির্জা আহসান ও যুব প্রধান আসাদুল্লাহ আল গালিবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে রেড ক্রস ও রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা জ্বীন হেনরী ডুনান্টের ১৯৪তম জন্ম বার্ষিকী উপলক্ষে উপস্থিত অতিথিবৃন্দ ও শিক্ষার্থীরা কেক কাটেন। উল্লেখ্য জ্বীন হেনরী ডুনান্ট ১৮২৮ সালে ৮ মে সুইজারল্যান্ডের জেনেভা শহরের রু ভারদেইনি নামক স্থানে জন্ম গ্রহন করেন। তাঁর প্রতি সম্মান এবং স্বীকৃতি দানের জন্যই প্রতি বছর এই দিনে দিবসটি পালন করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin