বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহীতে প্রতিবন্ধী পরিবারের বসতভিটা দখলের অভিযোগ

  • প্রকাশ সময় সোমবার, ৯ মে, ২০২২
  • ৩৭৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে এক প্রতিবন্ধী পরিবারের সবটুকু বসতভিটা দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার বেলা ১১টায় নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করা হয়। আয়েশা বেওয়া নামের এক বৃদ্ধা তাঁর প্রতিবন্ধী ছেলেদের নিয়ে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, তাঁর শ্বশুর হোসেন আলী বৃটিশ আমল থেকে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর খড়বোনা এলাকার প্রায় ৪ কাঠা জমিতে বসবাস করতেন। শ্বশুরের পর তাঁর স্বামী মৃত আবদুল কাদের তাঁদের নিয়ে এই ভিটায় বাস করতেন। কয়েকবছর ধরে প্রতিবেশী রফিকুল ইসলাম সরকার নামের এক প্রভাবশালী ব্যক্তি তাঁদের ভিটার একটি অংশের মালিকানা দাবি করে আসছিলেন। এ নিয়ে তিনি মামলা করেন।
আদালতে রায় হলে হাফ কাঠারও কম পরিমাণ জমির মালিকানা পান। তাঁরা এ রায়ের বিরুদ্ধে আপিল করলে সে মামলা চলমান। এরই মধ্যে গত বছরের ১৯ সেপ্টেম্বর পুলিশ নিয়ে গিয়ে প্রায় চার কাঠা ভিটার পুরোটিই দখল করে নিয়েছেন রফিকুল। আগে থেকে কোন নোটিশ না দিয়ে সেদিন তাদের ঘরবাড়ি, দোকানপাট ও গোয়াল ঘর গুড়িয়ে দেওয়া হয়। এখন পরিবারের ১০ জন সদস্য ভাড়া বাড়িতে থাকছেন। গবাদী পশু রাখা হয়েছে নদীর ধারে খোলা আকাশের নিচে।
আয়েশা বেওয়া অভিযোগ করেন, আদালতের রায়ে রফিকুল ইসলাম এক কাঠার চার ভাগের একভাগ জমি পেয়েছেন। কিন্তু তিনি জোর করে চার কাঠার পুরো ভিটাটিই দখল করেছেন। এতে তারা মানবেতর জীবন কাটাচ্ছেন। আশেয়া জানান, তাঁর চার ছেলের মধ্যে তিনজনই প্রতিবন্ধী। এই দুর্বলতার সুযোগ নিয়ে প্রভাবশালী রফিকুল তাঁকে উচ্ছেদ করেছেন। উচ্ছেদের সময় তিনি ঘরবাড়ির কোন মালামাল বের করতে পারেননি। এখন তিনি নিঃশ্ব।
আয়েশা বলেন, জমি উদ্ধারে আদালতে মামলা চলমান থাকলেও তা মিমাংসা না হতেই রফিকুল তার সন্ত্রাসী বাহিনী দিয়ে এই কাণ্ড ঘটিয়েছেন। রফিকুল ও তার সহযোগীরা চারপাশে দেয়াল তুলে দিয়ে সম্পূর্ণ জমি দখলে রেখেছেন। সেখানে তাদের যেতে দেওয়া হচ্ছে না। প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। একইসঙ্গে ভিটাটি এখন রফিকুল অন্য জায়গায় বিক্রির পাঁয়তারা করছেন।
তাদের অন্যায়ভাবে উচ্ছেদের জন্য আয়েশা অভিযুক্ত রফিকুলের শাস্তির দাবি করেন। একইসঙ্গে সঠিকভাবে কাগজপত্র যাচাই ও তদন্ত করে জমি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নিতে সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেন বৃদ্ধা আয়েশা। অভিযোগের বিষয়ে কথা বলতে অভিযুক্ত রফিকুলকে দু’দফা ফোন করা হয়। তবে ফোন না ধরার কারণে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin