নিজস্ব প্রতিবেদক: আগামী ১৪ মে শনিবার রাজশাহী জেলা ও মহানগর বিএনপির আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশ সফল করতে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় মহানগর বিএনপি’র আয়োজনে নগরীর মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।
এসময়ে উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব মামুনুর রশিদ, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, ওয়ালিউল হক রানা, আসলাম সরকার ও শফিকুল ইসলাম শাফিক, মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর জাসাস এর সদস্য সচিব সেলিম রেজা ও মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান সৌরভসহ মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য সদস্য ও নেতৃবৃন্দ।

সভাপতিতাঁর বক্তব্যে বলেন, দেশটা দুর্বৃত্তায়নে ভরে গেছে। এই সরকারের নজিরবিহিন দূর্নীতি ও বিদেশীদের নিকট হতে হাজার হাজার কোটি টাকা ঋন করে দেশকে দেউলিয়াত্বের দিকে ঠেলে দিয়েছে। লাগামহীন দ্রব্যমূল্যের বৃদ্ধির কারনে দেশের জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছে। বর্তমানে দেশ তলাবিহিন ঝুড়িতে পরিণত হয়েছে। তিনি আরো বলেন, দেশে এখন কোন প্রকার গণতন্ত্র নাই। নাই বাকস্বাধীনতা। খুন, গুম ও রাহাজানিতে ভরে গেছে। সেইসাথে আইনের শাসন ভেঙ্গে পড়ায় দেশে একনায়কতন্ত্র চলছে।
এই বাকশালী বিনা ভোটের সরকারের কবল থেকে দেশ ও জনগণকে বাঁচাতে এবং গণতন্ত্র পূণরুদ্ধার, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার সংগ্রামের অংশ হিসেবে এই সমাবেশ। সমাবেশে নির্ধারিত তারিখে, নির্ধারিত স্থানে সঠিক সময়ে উপস্থিত হওয়ার জন্য নেতাকর্মীদের অনুরোধ করেন তিনি।