নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর শেখপাড়ায় নবনির্মিত ১০তলা সৈয়দ টাওয়ারের ফ্ল্যাট শুক্রবার রাতে হস্তান্তর করা হয়। রাজশাহী সুকর্না ডেভেলপার এই টাওয়ারটি নির্মাণ করে। এই টাওয়ারে মোট ৩৬টি ফ্ল্যাট রয়েছে। প্রতিটি ফ্ল্যাট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। যারা ক্রয় করেছেন তারা উপস্থিত থেকে ফ্ল্যাটের কাগজপত্র বুঝে নেন। ফ্ল্যাট হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুকর্ণা ডেভেলপারের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার তাজুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়েল এস্টেট ডেভেলপারস এসোসিয়েশন রাজশাহীর সভাপতি তৌফিকুর রহমার (লাভলু)। সুকর্ণা ডেভেলপার এর পরিচালক শামিমুল ইসলাম মুন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র টাওয়ারের জমির মালিক সাইদুর রহমান পিন্টু, রিয়েল এস্টেট ডেভেলপারস এসোসিয়েশন রাজশাহীর সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজি। এছাড়াও সুকর্ণা ডেভেলপার এর প্রকৌশলী কামরুজ্জামনসহ অন্যান্য ডেভেলপার কোম্পানীর স্বত্বাধিকারী, ফ্ল্যাটের মালিকগণ ও আত্মীয়স্বজনগণ উপস্থিত ছিলেন।

সুকর্ণা ডেভেলপারের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার তাজুল ইসলাম বলেন, তাদের এটা পৈত্রিক পেশা। বাবা-দাদার আলম থেকে তাঁরা এই ব্যবসা সুনামের সাথে করে আসছেন। কখনো গ্রাহকদের ঠকায়নি। এই সৈয়দ ভবন অত্যন্ত সুদক্ষ জনবল দিয়ে করানো হয়েছে। মাত্র ২৮মাসে এই কোম্পানী দশ তলা ভবনের ৩৬টি ফ্ল্যাট সম্পূর্ণ করে হস্তÍান্তর করতে পেরে তিনি আনন্দিত বোধ করেন।
তিনি আরো বলেন, শুধু সুকর্ণা ডেভেলপার নয়, তাঁর কোম্পানীর মাধ্যমে কনক্রিট রেডিমিক্স কার্যক্রম চলমান রয়েছে। এই রেডিমিক্স কার্যক্রম বাণিজ্যিকভাবে পরিচালিত হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। সুকর্ণা ডেভেলপার সারাজীবন মানুষের কল্যাণে কাজ করে যাবে বলে প্রতিশ্রতি দেন। সেইসাথে ভবনের ফ্লাটের মালিকগণকে একসাথে মিলেমিশে বসবাস আহ্বান জানান তিনি।

বক্তব্য শেষে অতিথিবৃন্দ উপস্থিত ফ্লাট মালিকদের মধ্যে থেকে পাঁচ জনের হাতে ফ্ল্যাটের কাগজপত্র তুলে দেন। পরে উপস্থিত সবার মধ্যে একই ধরনের কাগজপত্র হস্তান্তর করা হয়। সব শেষে ভবন রক্ষাবেক্ষন ও পরিচালনা করার জন্য টাওয়ারের জমির মালিক সাইদুর রহমান পিন্টুকে সভাপতি, ডাক্তার আজিজ আব্দুর রহমানকে সাধারণ সম্পাদক ও কামাল হোসেনকে কোষাধ্যক্ষ করে মোট ১৩ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়। এই কমিটি ২০২৩ সালে ৩০ মে পর্যন্ত বলবত থাকবে বলে অনুষ্ঠানে তুলে ধরা হয়।