মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

বন্দুকের নলের মুখে জোর করে জনগণকে জিম্মি করে এই সরকার ক্ষমতায় আছে: রিজভী

  • প্রকাশ সময় শনিবার, ১৪ মে, ২০২২
  • ৪৫০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার বেলা ৩টায় রাজশাহী ভূবনমোহন পার্কে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি’র আয়োজনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেন, এই সরকারের প্রধান এখন মায়া কান্না করতে শুরু করেছেন। বিগত নির্বাচনে বন্দুকের নলের মুখে, জনগণকে জিম্মি করে দিনের ভোট রাতে করে ক্ষমতায় বসে আছে এই সরকার। ক্ষমতার দম্ভে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের খুন, গুম, নির্যাতন, মিথ্যা ও গায়েবী মামলা দিয়ে হয়রানী করছে।

তিনি বলেন, ধর্মের কল বাতাসে নরে। এখন সকল সত্য কথা বেড়িয়ে আসছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বীকার করেছেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অবৈধভাবে অর্থ উপার্জন করে বিদেশে পাচার করেছে। দেশের বৃদ্ধিজীবী থেকে শুরু করে সাধারণ জনগণ আওয়ামী লীগের এই অপকর্মের কথা বলছেন বলে তিনি উল্লেখ করেন। এই সরকারের আর কোন প্রকার অন্যায় সহ্য করা হবেনা। এখন শুধু প্রতিরোধ। আগামী সংসদসহ সখল নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিন ছাড়া দেশে আর কোন নির্বাচন হতে দেয়া হবে না। আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সরকার পতনের আন্দোলনে সবাই অংশগ্রহন করার আহবান জানিয়ে বক্তব্য শেষ করেন প্রধান অতিথি।
সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক এম.পি ও মন্ত্রী এডভোকেট কবির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহাম্মেদ উজ্জল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সিনিয়র সুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল।

রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকারের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সদস্য সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মতিউর রহমান মন্টু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সদস্য দেবাশীষ রায় মধু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক আবু বকর সিদ্দিক, জেলা বিএনপি নেতা মেজর জেনারেল শরিফ উদ্দিন, রাজশাহী জেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট তোফাজ্জল হোসেন তপু, মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, জেলা বিএনপির সদস্য সৈয়দ মোহাম্মদ মহসিন, জাহান পান্না, গোলাম মোস্তফা মামুন, রায়হানুল আলম রায়হান, মাহবুবা হাবিবা, আমিনুল হক মিন্টু, তোফায়েল হোসেন রাজু, অধ্যাপক সিরাজুল ইসলাম, তাজমুল তান টুটুল ও জাকিরুল ইসলাম বিকুল।

আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, ওয়ালিউল হক রানা, আসলাম সরকার ও শফিকুল ইসলাম শাফিক, মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল আলম সমাপ্ত, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন, যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম কুসুম, স্বেচ্চাসেবক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন, স্বেচ্চাসেবক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি ও রাজশাহী জেলা স্বেচ্চাসেবক দলের সভাপতি নুশরাত এলাহী রিজভী, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান লিটন।

এছাড়াও কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জেলা কৃষকদলের আহ্বায়ক আল-আমিন সরকার টিটো, সদস্য সচিব নাজমুল হক, জেলা তাঁতী দলের আহবায়ক কুতুব উদ্দিন বাদশা ও সদস্য সচিব হাসানুজ্জামান, মহানগর মহিলা দলের সভাপতি এডভোকেট রওশান আরা পপি ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুন, জেলা মহিলা দলের সাবেক সভাপতি এডভোকেট সামসাদ বেগম মিতালী, মহানগর জাসাস এর সদস্য সচিব সেলিম রেজা ও মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি ও সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান সৌরভ, রাবি ছাত্রদলের আহবায়ক সুলতান আহম্মেদ রাহীসহ মহানগর, জেলার বিভিন্ন থানা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং সমর্থকগণ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin