নিজস্ব প্রতিবেদক: প্রতি বছরের ন্যায় এবারেও অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ বালক-১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব অনুর্ধ বালিকা-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট। চলতি মাসের ৩০ তারিখ সোমবার এই টুর্ণামেন্টের উদ্বোধন করা হবে। ৩জুন মাসের এর পর্দা নামবে। এ লক্ষে মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রস্তিুতমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আব্দুল জলিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যান চৌধুরী। উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াদেুন্নবী নবী অনু, রাজশাহী জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন, রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকার ও রাসিক এর ক্রীড়া কর্মকর্তা শ্যামল পারভেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকগণ, আইনশৃংখলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ।
প্রতিযোগিতায় জেলা পর্যায়ে বালক ও বালিকা ৯টি করে দল এবং সিটি কর্পোরেশন থেকে বালক-বালিকাতে মোট ৪টি করে দল অংশগ্রহন করবে বলে সভা থেকে জানানো হয়। সেইসাথে খেলা নিয়ে লটারী ও বিভিন্ন কমিটি গঠন করা হয়। ৩০ মে সকাল ১০টায় এই টুর্ণামেন্টের উদ্বোধন করা হবে বলে জানান জেলা প্রশাসক।