মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহীতে যাত্রা শুরু করলো রোটারী ক্লাব অব সেন্ট্রাল’র

  • প্রকাশ সময় বুধবার, ২৫ মে, ২০২২
  • ৪৬৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পারস্পারিক বন্ধুত্ব ও আর্তমানবতার সেবার ব্রত নিয়ে রাজশাহীতে রোটারী ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর আন্তর্জাতিক স্বীকৃতি চলতি মাসের ২৪ তারিখ বিকেল ৪ টায় পাওয়ার মাধ্যমে ক্লাবটির চার্টার্ডসিপ অর্জিত হয়। চার্টার্ড ডে উদযাপন উপলক্ষে বুধবার রাজশাহী বাটার মোড়ে একটি হোটেলে বিকেল সাড়ে ৫ টায় রোটারী ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর সকল সদস্য এবং তাদের পরিবার নিয়ে প্রীতিসম্মেলন অনুষ্ঠিত হয়।

রোটারী ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর চার্টার্ড প্রেসিডেন্ট রোটারিয়ান হাসিবুল হাসান নান্নুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষষদের ডিন প্রফেসর ড. জালাল উদ্দিন সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নর স্পেশাল রিপ্রেজেন্টেটিভ এবং ক্লাব এডভাইজার রোটারিয়ান সাইদুর রহমান।

অন্যান্য অতিথিদের মধ্যে চার্টার্ড সেক্রেটারি রোটারিয়ান খাজা খালেদ লিজার, ট্রেজারার, মিজানুর রহমান, প্রেসিডেন্ট ইলেক্ট, ড. হেমায়েতুল ইসলাম আরিফ, সহ-সভাপতি চৌধুরী মোখলেসুর রহমান সুমন, ক্লাবের বোর্ড অফ ডিরেক্টর সদস্যসহ রোটারী ক্লাবের অন্যান্য সদস্য তাদের পরিবার বর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কেক কেটে ক্লাবের যাত্রার শুভ সূচনা করা হয়। সেইসাথে আর্তমানবতার সেবার সূচনাস্বরূপ কল্পনা প্রতিবন্ধী সংস্থাকে আর্থিক সহায়তা করা হয়।

পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি বলেন, রোটারী ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর যাত্রা এমন একটি দিনের শুরু হল যে দিনটি আন্তর্জাতিক প্লাস্টিক ফ্রী ডে হিসেবে সারা বিশ্বের ন্যায় রোটারী ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল ও উদযাপন করছে। কাজেই ক্লাবটি যেমন সদস্যদের মাঝে পারস্পারিক আত্মিক সম্পর্ক তৈরি, আর্তমানবতার সেবার ব্রত এবং তার পাশাপাশি আগামী প্রজন্মের জন্য বসবাসযোগ্য ধরিত্রী গঠনের জন্য পরিবেশ সচেতনতা সৃষ্টি নিয়ে কাজ করবে বলে তিনি বিশ্বাস করেন। রোটারী ক্লাব অব রাজশাহী সেন্ট্রালকে অনুমোদন দেওয়ার জন্য ক্লাবের পক্ষহতে রোটারী ক্লাব অব ঢাকা ফোরটকে এবং রোটারী ডিস্ট্রিক ৩২৮১ গভর্নর ব্যারিষ্টার মুতাসিম বিল্লাহ ফারুকীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রদান করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin