নিজস্ব প্রতিবেদক: আগামীকাল ২৬ মে বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি’র আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপার্সন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী আপোশহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক হত্যার হুমকীর প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষনা অনুযায়ী এই কর্মসূচী অনুষ্ঠিত হবে। এ লক্ষে বুধবার বিকেল ৫টায় মহানগর বিএনপি’র আয়োজনে মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হুদা ও সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক আহবায়ক ওয়ালিউল হক রানা, দেলোয়ার হোসেন ও শফিকুল ইসলাম শাফিক, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর ছাত্রদলের ভারপাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকিসহ আহবায়ক কমিটির অন্যান্য সদস্য এবং বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, এই সরকার জোর করে ক্ষমতায় বসে আছে। বর্তমান সরকারের সাথে জনগণের কোন সম্পৃক্ততা না থাকায় এবং জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় দেশের জনগণকে তারা মানুষ বলে গণ্য করেনা। এখনর আবার বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই ফাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা হত্যার হুমকী দিয়েছে। এই হুমকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি আজ বৃহস্পতিবার বিকেলের প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত হওয়ার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।
জেলা বিএনপি
আগামীকাল ২৬ মে বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি’র আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপার্সন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী আপোশহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক হত্যার হুমকীর প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষনা অনুযায়ী এই কর্মসূচী অনুষ্ঠিত হবে। এ লক্ষে বুধবার বেলা সাড়ে ৩টায় জেলা বিএনপি’র আয়োজনে মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ। উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল, জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, রায়হানুল আলম রায়হান, তোফায়েল হোসেন রাজু, অধ্যাপক সিরাজুল ইসলাম, কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষকদলের আহবায়ক আল-আমিন সরকার টিটু ও চারঘাট উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন।
সভাপতি আজকের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফল করতে সঠিক সময়ে রাজশাহী মহানগরে উপস্থিত হওয়ার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।