মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহীতে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা

  • প্রকাশ সময় শনিবার, ২৮ মে, ২০২২
  • ৫৯২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে শনিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহীর সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও সংস্থার সাথে রেফারেল লিংকেজ করার কারন, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির মানুষের জন্য অত্র প্রতিষ্ঠান সমুহের সামাজিক অবস্থান ও বাস্তবতা এবং দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ সহায়তা ও করণীয় বিষয়ে আলোচনা হয়। তৃতীয় লিঙ্গের শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষে এবং জনগণের ও সংস্থাসমুহে র দৃষ্টিভঙ্গির পরিবর্তন কিভাবে হবে মূলত সে বিষয়গুলো সভায় গুরুত্ব পায়।
সভায় সভাপতিত্ব করেন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা। প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মীর মুহসীন মাসুদ রানা। অত্র সংস্থার আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডায় অর্থায়নে নগরীর একটি চাইনিজ রেষ্টুরেন্টে সভায় বিশেষ অতিথি ছিলেন বরন্দ্রে উন্নয়ন প্রচেষ্ঠার নির্বাহী পরিচালক ও অত্র সংস্থার উপদেষ্টা ফয়েজুল্লাহ চৌধুরী ও শ্যামল কুমার ঘোষ।

আরো উপস্থিত ছিলেন তৃনমূল সংস্থার নির্বাহী পরিচালক জালাল উদ্দীন আহাম্মদ, নিস্কৃতি সংস্থার নির্বাহী পরিচালক এস কে এল মুহাম্মদ লালন, আসুস এর নির্বাহী পরিচালক রাজকুমার শাও ও দিনের আলো হিজড়া সংঘের সহ-সাধারণ সম্পাদক জয়িতা পলিসহ অন্যান্য সংস্থার প্রধান ও তৃতীয় লিঙ্গের নেতৃবৃন্দ। প্রোগ্রাম অফিসার রায়হানুল হক এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন প্রকল্পের ফিনান্স এন্ড এডমিন মোস্তাক আহম্মেদসহ অত্র প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ।

প্রধান অতিথিসহ উপস্থিত অন্যান্য প্রতিষ্ঠানের প্রধান এবং প্রতিনিধিগণ বলেন, তৃতীয় লিঙ্গের জনগণ সমাজের কেউ বাহিরে নয়। তারা এ দেশের মানুষ। হরমনের কারনে শারীরিক গঠন আলাদা হয়েছে। এটা সম্পূর্ণ প্রকৃতগত। এ ক্ষেত্রে তাদের কোন অপরাধ নেই। তাদেরকে সরকার স্বীকৃতি দিয়েছে। এখন ভাগ্য উন্নয়নে ও এই সম্প্রদায়কে সামনের দিকে এগিয়ে নিতে নিজের কাজ করতে হবে উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin