মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদল

  • প্রকাশ সময় রবিবার, ২৯ মে, ২০২২
  • ৫৪২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের আয়োজনে বোরবার বেলা ৩টায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের সন্ত্রাসীদের গুলিবর্ষণ ও সশস্ত্র হামলার প্রতিবাদ এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য ও রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি সিটি কলেজের প্রধান ফটক থেকে শুরু হয়ে সোনাদীঘির মোড় মনিচত্বর হয়ে দলীয় কার্যালয়ের সামনে দিয়ে প্রদক্ষিণ করে সোনাদিঘীর মোড়ে মিছিল শেষণ করে সেখানে পথসভা করেন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাজু, তানভির আহম্মেদ সুইট, বোয়ালিয়া থানা (পশ্চিম) ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব হোসেন শুভ, রাজশাহী মহানগর ছাত্রদল নেতা ইফতেখার আলম, আব্দুল্লাহ্ আল নোমান ও রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান ইসলাম রুদ্র।

আরো উপস্থিত ছিলেন রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক বিশাল রহমান, তাকাফুল ইসলাম সৈকত, রাজপাড়া থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তানভির আহম্মেদ ফিরোজ, বোয়ালিয়া থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নূর জামান রাজন, ১১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আননাফি খান মন, সহ-সভাপতি রফিকুল ইসলাম রাসু, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম লিমন, ছাত্রদল নেতা রোহান, সিয়াম, ববিন, শুভ, রোকন ও রাহাদসহ অন্যান্য নেতাকর্মী।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin