নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ ছাত্রদলের আয়োজনে রোববার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের গুলিবর্ষণ ও সশস্ত্র হামলার প্রতিবাদ এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে অত্র কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন (ওয়াসিফ) ও আরেক যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন রানার নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত মিছিলটি বিকেল ৩টায় শহরের মালোপাড়া থেকে শুরু হয়ে দলীয় কার্যালয় প্রদক্ষিণ শেষে সোনাদিঘীর মোড়ে পথসভা করে শেষ হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আব্দুল্লাহ আস সাঈদ মারজুক বিজয়, দয়াল, আসিক শুভ, রোহান, রাসেল, রবিউল নাজু নাহিদ, জনি, জুলুম, মামুন, আতিক, রিফাত, সোহিম, রাফি শান্ত, আলিম, শামিম, সাম্মির, মাহিন, সুপ্ত, ফাহিম, হৃদয় রিয়ান, সাগর, শোভন ও ফয়সাল সহ নিউ গভঃ ডিগ্রী কলেজ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।