নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে তথ্য সংগ্রহ, যাচাই ও প্রতিবেদন বিষয়ক দক্ষতাবৃদ্ধি মূলক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে ব্র্যাক লার্নিং সেন্টারে পবা এপির বিভিন্ন ইউনিয়নে কর্মরত কমিউনিটি ফ্যাসিলিটেটরদের অংশগ্রহণে তথ্য সংগ্রহ যাচাই ও প্রতিবেদন বিষয়ক দক্ষতাবৃদ্ধি মূলক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহীর এসিও সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন।
অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এপির প্রোগ্রাম অফিসার সুজন ডেভিড গ্রেগরী এর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিস্ট গোলাম সারোয়ার, পবা এরিয়া প্রোগ্রাম অফিসার পলাশ হিউবার্ট বিশ্বাস, মাসুদ রানা, রতন কুমার ভৌমিক, ফারুক হোসেন, জুনিয়র প্রোগ্রাম অফিসার রোজি হালদার ও টেকনিক্যাল অফিসার অর্পনা চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি ফ্যাসিলিটেটর ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।