মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম পরিচালনায় রাজশাহী সিটি শুমারি কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৭৩০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৫-২১ জুন দেশব্যাপী জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হবে। রাজশাহী মহানগরীতে জনশুমারি ও ও গৃহগণনা এ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশন শুমারি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরভবনের সিটি হল সভাকক্ষে বিভাগীয় ও জেলা পরিসংখ্যান কার্যালয়, রাজশাহী আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সভায় সভাপতির বক্তব্যে রাসিক মেয়র বলেন, জনশুমারি আমাদের কাছে নতুন কিছু না। প্রতি দশ বছর পর পর এই শুমারি কাজটি হয়ে থাকে। এবারের নতুন বিষয় হলো প্রথম ডিজিটাল জনশুমারি। রাজশাহী মহানগরীর সকল নাগরিকদের নির্ভূল তথ্য প্রদান করতে হবে। পরিকল্পিত উন্নয়নে অংশ নিতে জনশুমারিতে তথ্য প্রদান প্রয়োজন। ওয়ার্ড পর্যায়ে নাগরিকদের তথ্য সংক্রান্ত বিষয়ে কাউন্সিলরদের আন্তরিকভাবে সহযোগিতার অনুরোধ জানান মেয়র।

তিনি বলেন, বাংলাদেশে এ পর্যন্ত ৫ বার আদমশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়। ১৯৭৪ সালে প্রথম আদমশুমারি কার্যক্রমের উদ্বোধন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান। উদ্বোধনকালে তিনি বলেছিলেন যথাযথ উন্নয়নের জন্য নির্ভূল পরিসংখ্যান চাই’। ২০১১ সালে সর্বশেষ আদমশুমারি অনুষ্ঠিত হয়েছে।এরই ধারাবাহিকতায় আগামী ১৫-২১ জুন দেশব্যাপী জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হচ্ছে। রাজশাহী মহানগরীতে সরকারি এ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়ণে মহানগরবাসীসহ সকলকে সকলকে আন্তরিক হবার আহবান জানান মেয়র।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাসিকের প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, সচিব মশিউর রহমান। বিভাগীয় পরিসংখ্যান কার্যালয় রাজশাহীর যুগ্ম পরিচালক এস.এম আনিসুজ্জামান সার্বিক তথ্য উপস্থাপন করেন। সঞ্চালনায় ছিলেন জেলা পরিসংখ্যান কার্যালয় রাজশাহীর উপপরিচালক কাজল রেখা। সভায় রাসিকের কাউন্সিলর, কর্মকর্তা, সিটি শুমারি সমন্বয়কারী আসিফ ইকবালসহ বিভিন্ন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin