মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহীতে মাদ্রাসার এক ছাত্রীকে ছাদ থেকে ফেলে দেয়ার অভিযোগ

  • প্রকাশ সময় শনিবার, ৪ জুন, ২০২২
  • ৬০২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর ভাটাপাড়ার কামাল খাঁ রোডে অবস্থিত তাহফিজুল কুরআন নূরানী কিন্ডার গার্টেন নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে হালিমা নামের ৯ বছরের এক শিশুকে ছাদ থেকে ফেলে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার বেলা ১১টার দিকে। প্রত্যক্ষদর্শীরা জানান হঠাৎ করে কিছু মাটিতে পড়ার শব্দ চিৎকার তাদের কানে আসে। শব্দ ও চিৎকার শুনে দৌড়ে যেয়ে দেখেন ৮-৯ বছরের একটি কন্যা শিশু মাটিতে পড়ে আছে। তারা চিৎকার করলে মাদ্রাসা কর্তৃপক্ষ ঐ শিক্ষার্থীকে তুলে নিয়ে যায়। স্থানীয় একাধিক নারী পুরুষ জানান এই মাদ্রাসায় প্রায় এই ধরনের ঘটনা ঘটে।

এ নিয়ে এলাকাবাসী থানায় ও সাংবাদিকদের খবর দিলে রাজপাড়া থানা পুলিশের এস.আই মাহফুজ অন্যান্য পুলিশ সদস্য নিয়ে প্রথমে আসেন। প্রায় একই সময়ে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ ঘটনাস্থলে পৌঁছান। এরপর দরজা খোলার জন্য পুলিশ বললেও তিনি দরজা না খুলে পুলিশের বড় কর্তা তার ঘনিষ্ট আছে বলে ভয় দেখান। সেইসাথে প্রয়োজনে এই ঘটনা নিয়ে হাইকোর্টে যাবেন উল্লেখ করেন। পুলিশ প্রায় দুই ঘন্টা মাদ্রাসার দরজার সামনে দাঁড়িয়ে থেকে বার বার খুলতে বললেও মাদ্রাসার দ্বিতীয় মালিক ও শিক্ষক জাকিয়া ভিতর থেকে দরজা খোলেন নি।

এরপর রাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু ঘটনাস্থলে এসে বার বার দরজা খোলার কথা বললেও তাঁর কথায় সায় না দিয়ে তাঁকেও ভয় দেখান এবং এই বিষয়ে নিয়ে যতদুর যাওয়া লাগবে তত দূর যাবেন বলে জানান জাকিয়া। পরে উপায় না দেখে পুলিশের উপস্থিতিতে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করেন কাউন্সিলর, পুলিশ ও সাংবাদিকবৃন্দ। ভিতরে যেয়ে জখম অবস্থায় খাটের উপরে শিশুটিকে শুয়ে কাতরাতে দেখা যায়।

এ বিষয়ে এস.আই মাহফুজ বলেন, প্রায়ে দুই ঘন্টা ধরে মাদ্রাসার প্রধান ফটকে দাঁড়িয়ে থাকলেও দরজা না খোলায় পরে আরো পুলিশ নিয়ে আসা হয়। সেইসাথে স্থানীয় কাউন্সিলরকে ডেকে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে মারাত্বক জখম অবস্থায় শিশু হালিমাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তিনি। মাদ্রাসার মূল মালিক ছানাউল্লাহ এসময়ে বাহিরে থেকে আসেন বলেন জানান মাহফুজ।

পুলিশের আরেক এস.আই কাজল কুমার বলেন, ঘটনাস্থল তিনি পরিদর্শন করেছেন। তবে যে জানালার ফাঁক দিয়ে মেয়েটি লাফ দিয়েছে বলে মাদ্রাসা কর্তৃপক্ষ জানাচ্ছেন আসলে সেখান দিয়ে সবার আড়ালে এটা করা সম্ভব নয়। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে মেয়ের অভিভাবকগণ অভিযোগ করলে মামলা হবে বলে জানান তিনি।

এত বড় একটা ঘটনায় দায়ী ব্যক্তিদের নামে কোন মামলা ও তাদের আটক না করায় পুলিশের কাজ নিয়ে উপস্থিত এলাকবাসী বিরুপ মন্তব্য করতে শুরু করেছেন। তারা বলছেন অভিযোগকারী না থাকলেও পুলিশের কাজে বাধা প্রদান করার অভিযোগে মাদ্রাসার কর্ণধারদের বিরুদ্ধে মামলা করা যেত। এলাকায় এখন বিষয়টি মুখে মুখে ছড়িয়ে পড়েছে। সেইসাথে সমালোচনার ঝড় উঠেছে। তারা আরো বলছেন, মেয়েটির মাকে জাকিয়া ভয়ভীতি দেখিয়ে এবং মোটা অংকের টাকার বিনিময়ে মুখ বন্ধ করেছে এবং তাদের পক্ষে কথার বলার ব্যবস্থা করেছেন।

এদিকে ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু বলেন, এই মাদ্রাসা সম্পর্কে তাঁর নিকট একাধিক অভিযোগ রয়েছে। প্রতিনিয়ত মাদ্রাসার শিক্ষার্থীদের শারীরিক ও মানষিক নির্যাতন করা হয়। এছাড়াও মাদ্রাসার মালিক ছানাউল্লাহ- জাকিয়া দম্পতি অত্যন্ত চতুর ও খারাপ প্রকৃতির মানুষ। তারা বাড়ি ভাড়া ঠিকমত দেয়না। এখনো বাড়ির মালিক লক্ষাধিক টাকা পাবেন। তবে একমাস সময় দেয়া হয়েছে। একমাসের মধ্যে বাড়ির সমুদ্বয় টাকা দিয়ে মাদ্রাসা নিয়ে ৬নং ওয়ার্ড থেকে চলে যেতে বলা হয়েছে।

এ বিষয়ে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, মেয়েটির অভিভাবকগণ বাদী না হলে তাদের করার কিছুই নাই। বাধী হলে মামলা হবে। সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin