মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহীতে নানা আয়োজনে বিশ্ব ক্লাবফুট দিবস পালন

  • প্রকাশ সময় রবিবার, ৫ জুন, ২০২২
  • ৬২৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ক্লাবফুট এর সঠিক কারণ এখনো অজানা। তবে জিনগত এবং পরিবেশগত কারন বা মাল্টিফ্যাক্টোরিয়ালের সংমিশ্রণে এ বিকৃতি হতে পারে। কিছু কিছু স্থানে ক্লাবফুট নিয়ে কোনও শিশুর জন্মের কারণ কী তা সম্পর্কে বিভিন্ন ধরনের কুসংস্কার রয়েছে। যেমন- আধ্যাত্মিক প্রভাব, মন্ত্র, অভিশাপ বা সৃষ্টিকর্তা প্রদত্ত শাস্তি সূর্যগ্রহন বা চন্দ্রগ্রহন ইত্যাদি। কখনও কখনও মায়েদের বা বাবাদেরকে এর জন্য দোষারোপ করা হয়। যা একবারেই সঠিক নয়।

এই সকল কুসংস্কার ও ভ্রান্ত ধারনা দূর করতে এবং বাঁকা পা ছোট বেলায় চিকিৎসাতে যে ভাল হয়, সে বিষয়ে জনগণের মধ্যে সচেতনতাবৃদ্ধি করার লক্ষে রোববার বিশ্বব্যাপি ক্লাবফুট দিবস পালিত হয়। এ লক্ষে রাজশাহীতে সকাল সাড়ে ১০টায় ওয়াক ফর লাইফ এর আয়োজনে এবং গ্লিনকো, অস্ট্রেলিয়ান এইড ও একশন প্রোভারটির সহযোগিতায় র‌্যালি করা হয়। র‌্যালিটি রাজশাহীর কাজিহাটায় অবস্থিত ডায়াবেটিক এসোসিয়েশন জেনারেল হাসপাতাল হতে বের হয়ে নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। পরে পুণরায় অত্র হাসপাতালে এসে শেষ হয়। পরে হাসপাতালের সম্মেলন কক্ষে অতিথিবৃন্দ এবং ক্লাবফুট থেকে সুস্থ হয়ে ওঠা শিশুদের নিয়ে কেক কেটে দিবসটি উদ্যাপন করেন।

পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ডায়াবেটিক এসোসিয়েশন জেনারেল হাসপাতালের সাধারণ সম্পাদক প্রফেসর এম এ হাফিজ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর এ কে এম মনোয়ারুল ইসলাম, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগি অধ্যাপদক ও অর্থপেডিক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আলমগীর হোসেন, সহযোগি অধ্যাপক ও অর্থপেডিক বিভাগের ইউনিট প্রধান আব্দুস সোবাহান, ডায়াবেটিক এসোসিয়েশন জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক মামুন রহমান।

শুভেচ্ছা বক্তব্যে ফিজিওথেরাপিস্ট ও ক্লিনিক ম্যানেজার মেহেদি হাসান বলেন, রাজশাহী জেলায় বর্তমানে ডায়াবেটিক এসোসিয়েশন জেনারেল হাসপাতাল এ এই কার্যক্রম পরিচালনা করছে। রাজশাহী জেলার ক্লিনিকটির ওয়াক ফর লাইফ ক্লাবফুট ক্লিনিকটি তত্বাবধান ও সার্বিক দিকনির্দেশনায় রয়েছেন- ডা. ওবায়দুল হক, সহকারী অধ্যাপক, অর্থোপেডিক বিভাগ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও ডা. দীন মোহাম্মদ সোহেল, আবাসিক সার্জন, অর্থোপেডিক, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল।

ক্লিনিকটিতে এ পর্যন্ত ১৬০৫ জন শিশুর ক্লাবফুট বা মুগুর পা চিকিৎসার আওতাভুক্ত করেছে। যার মধ্যে ১৪৮০টির মতো শিশুকে টনোটমি নামক অপারেশন করা হয়েছে। প্রায় ৭০০ মতো শিশু ব্রেস ফলোআপ চিকিৎসার আওতায় রয়েছে। সপ্তাহে প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিরার এ ক্লিনিকটিতে এ চিকিৎসা সেবা চলমান রয়েছে বলে জানান তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin