মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

শহীদ জিয়া’র শাহাদাৎ বার্ষিকীতে জেলা ছাত্রদলের আলোচনা সভা

  • প্রকাশ সময় সোমবার, ৬ জুন, ২০২২
  • ৩৪৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাজশাহী জেলা ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে মহানগরীর মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার আলম বিপুল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সিনিয়র সুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত র্ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র মামুন অর রশিদ মামুন। রাজশাহী জেলা বিএনপি’র সদস্য রায়হানুল আলম রায়হান ও গোলাম মোস্তফা মামুন, জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট সামসাদ বেগম মিতালী, সাধারণ সম্পাদক রুমানা হোসেন ও সিনিয়র সহ-সভাপতি ফরিদা পারভীন।
রাজশাহী জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরফিক কনক এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের সহ-সভাপতি মিতু, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সায়েম রাজিব, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রাজু আহমেদ, সদস্য আব্দুল্লাহ আল আজাদ, অপূর্ব ঘোষ, পবা উপজেলা ছাত্রদলের আহবায়ক আল-আমিন, সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজ, গোদাগাড়ী উপজেলা আহবায়ক বেদার উদ্দিন বিদ্যুৎ, তানোর উপজেলা ছাত্রদল আহবায়ক মাসুদ করিম, পুঠিয়া পৌরসভা আহবায়ক সারোয়ার জনি, ভবানিগঞ্জ পৌরসভা আহবায়ক রবিউল ইসলাম গনি, যুগ্ম আহবায়ক মিলন।
এছাড়াও রাজশাহী জেলা ছাত্রদল সহ-সভাপতি ও চারঘাট উপজেলা আহবায়ক মোহাম্মদ আলী, সদস্য সচিব শাহিন আলম, চারঘাট পৌর ছাত্রদলের সদস্য সচিব শামীম, কাঁকনহাট পৌর ছাত্রদলের আহবায়ক দেলুয়ার হোসেন, সদস্য সচিব তানভীর আহমেদ, বাঘা পৌর ছাত্রদলের আহবায়ক শামীম, দূর্গাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুস সবুর বুলেট, আড়ানী পৌর ছাত্রদলের আহবায়ক আশরাফ, কাটাখালি পৌর ছাত্রদলের সদস্য সচিব সাইদ আহমেদ আবজাল, সিনিয়র যুগ্ম-আহবায়ক জাকির হোসেন, তাহেরপুর পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক সোহেল সর্দার ও দূর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সোহেলসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin