মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহীতে স্থানীয় সরকারের সাথে আলোচনা সভা

  • প্রকাশ সময় বুধবার, ৮ জুন, ২০২২
  • ৩৮৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকারের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনার অংশ হিসেবে বুধবার বিকেল সাড়ে ৫টায় রাসিক ৫নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবী নগর কলেজের প্রভাষক মোহাম্মদ আলী ও সমাজ সংগঠক নূরুল হক।

মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডায় অর্থায়নে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিনের আলো হিজড়া সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক জয়িতা পলি, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মৌসুমী খাতুন ও কোষাধ্যাক্ষ মোস্তাক আহম্মেদসহ গণমান্য ব্যক্তিবর্গ ও হিজড়া সম্প্রদায়ের জনগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র সংস্থার প্রোগ্রাম অফিসার রায়হানুল হক রায়হান।

সভার সভাপতি হিজড়া জনগোষ্ঠীর বর্তমান সামাজিক অবস্থা তুলে ধরে বলেন, হিজরারা এখন বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে কাজ শুরু করেছে। তবে প্রয়োজনের তুলনায় অনেক কম। আগামীতে কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং সামাজিকভাবে এই জনগোষ্ঠির স্বীকৃতির জন্য স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে এই ধরনের সভা চলমান রয়েছে বলে জানান তিনি।

প্রধান অতিথি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিজড়া জনগোষ্ঠীকে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এছাড়া পিতার সম্পদে অংশিদারিত্ব নিশ্চিত করেছেন। এখন নিজেদের অধিকার নিজেদের আদায় করে নিতে হবে। লেখাপড়া শিখে মানুষের মত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তাহলে মূল স্রোতধারার সাথে হিজড়া জনগোষ্ঠি এগিয়ে যেতে পারবে বলে তিনি উল্লেখ করেন। সেইসাথে হিজড়া সন্তানদের অবহেলা না করে পরিবারের সাথে রেখে মানুষের মত মানুষ করার জন্য অভিভাবকদের পরামর্শ দেন তিনি । এছাড়াও দৃষ্টি ভঙ্গি বদলিয়ে তাদের মানুষ ভেবে কর্মসংস্থান করার জন্য সমাজের বিত্তবান ও চাকুরীদাতাদের আহবান জানান প্রধান অতিথি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin