মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

চারঘাটে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

  • প্রকাশ সময় বুধবার, ৮ জুন, ২০২২
  • ৫৫৯ বার দেখা হয়েছে

চারঘাট প্রতিনিধি: রাজশাহীর চারঘাট উপজেলা প্রশাসন, রাজশাহী ও তথ্য কমিশন বাংলাদেশ আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে তথ্য অধিকার আইন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলামের সঞ্চালনায় উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দা সামিরার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে ছিলেন তথ্য কমিশনের সাবেক সচিব মুহিবুল হোসেইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, তথ্য কমিশন ঢাকার জনসংযোগ কর্মকর্তা লিটন কুমার প্রামানিক, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ ডিজিএম রঞ্জন কুমার, অবসরপ্রাপ্ত শিক্ষক ও জেলা আওয়ামী লীগ সদস্য সাইফুল ইসলাম। এছাড়া অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লাহ মোল্লাহ, সরদহ সরকারী মহাবিদ্যালয় (অঃপ্রাঃ) মাজদার রহমান, প্রানি সম্পদ ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন নাহার, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা বেগম ও চারঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এস এম মোজাম্মেল হকসহ বিভিন্ন সরকারী দপ্তরের প্রধান, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

এদিকে বুধবার বিকেল ৩টায় উপজেলা প্রশাসন, রাজশাহী ও তথ্য কমিশন কর্তৃক তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও সৈয়দা সামিরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন মুহিবুল হোসেইন সাবেক সচিব তথ্য কমিশন ঢাকা। প্রধান অতিথি বলেন, তথ্য অধিকার আইনের আওতায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ও কর্তৃপক্ষের জন্য নির্দেশিকাসহ বিভিন্ন জনগনের যে সকল তথ্য অধিকার চাহিলে তা নিশ্চিত করা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin