মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

তৃতীয় লিঙ্গের জনগণের কর্মের লক্ষে রাজশাহীতে সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সভা

  • প্রকাশ সময় শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৪০৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির কর্মসংস্থান ও অন্যান্য সেবা প্রাপ্যতার বিষয় নিয়ে গতকাল সভা অনুষ্ঠিত হয়। দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে, মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডায় অর্থায়নে পবা উপজেলায় অবস্থিত সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের সদস্যদের সাথে এই সভা অনুষ্ঠিত হয়। পবা উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান, দিনের আলো হিজড়া সংঘের উপদেষ্টা শ্যামল কুমার ঘোষ, পবা উপজেলা সমবায় অফিসার সুনতানুল ইসলাম, ওয়ার্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশন, পবা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এম.এম.এন জহুরুল ইসলাম, পবা উপজেলা সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম, উপজেলা সহকারী শিক্ষক সামিরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আখতার ফারুক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জোবাইদা আলম।

আরো উপস্থিত ছিলেন দিনেরর আলো হিজড়া সংঘের সহ-সাধারণ সম্পাদক জয়িতা পলি, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মৌসুমী খাতুন ও কোষাধ্যাক্ষ মোস্তাক আহম্মেদসহ গণমান্য ব্যক্তিবর্গ ও হিজড়া সম্প্রদায়ের জনগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র সংস্থার প্রোগ্রাম অফিসার রায়হানুল হক রায়হান।

প্রধান অতিথি বলেন, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির উন্নয়ন এবং স্বার্থ রক্ষায় সরকার আইন পাস করেছেন। সেইসাথে বাজেটে বরাদ্দ রাখছেন। তারা এখন সমাজ ও পরিবারের বোঝা নয়। তৃতীয় লিঙ্গের অনেক সন্তানেরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে উঠছে। তাদের কর্মসংস্থান প্রয়োজন। তিনি বলেন, এই জনগোষ্ঠিকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারলে তারা আর অন্যের নিকট হাত পাতবে না । এমনকি জোর জুলুমও করবেনা। তিনি ইন্ডাষ্ট্রিয়াল ও সরকারী-বেসরকারী চাকুরীদাতাদের তৃতীয় লিঙ্গে জনগণকে কর্ম দেয়ার আহ্বান জানান।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin